somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

‘এক্সকিউজ মি, আপনি কি রাগবি খেলেন’ ? ‘হ্যা, আমি অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন’

০৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সাবেক নয়, অনিয়মিত নয়, স্ট্যান্ডবাই বা সাইডলাইনেরও নয়, এক্কেবারে খাঁটি তরতাজা তারকা। সদ্যসমাপ্ত বিশ্বকাপ রাগবিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্ব দিয়েছেন, হ্যামস্ট্রিং ইনজুরির কারণে কিছুদিন খেলা থেকে বিরত আছেন। এসেছিলেন কফি খেতে আমাদের দোকানে। কাউন্টারের মেয়েটা জানতে চাইলো তিনি স্থানীয় কোন ক্লাবে খেলেন কিনা। প্রশ্ন শুনে খুব মজা পেয়েছিলেন জেমস হরউইল। প্রথম যখন আমাদের দোকানে এসেছিলেন, তখন ঘটেছিল এটা। ব্রিসবেনেই থাকেন, আমাদের দোকানের কাছে তার বাসা। আমাদের নিয়মিত কাস্টমার। আজ যখন আসলেন, তখন মালিক ভেতর থেকে আমাকে ডেকে আনলেন। ‘তুমি কি রাগবি ইউনিয়ন পছন্দ করো ? জেমসকে দেখবে ?’ রাগবির টুকটাক খবর জানা আছে। গতকালকেই হয়ে গেছে তুমুল জনপ্রিয় স্টেট অব অরিজিন, কুইন্সল্যান্ড আর নিউসাউথওয়েল্স এর মধ্যেকার জমজমাট লড়াই। কিন্তু না, জেমস যেটা খেলেন, সেটা রাগবি ইউনিয়ন।



বিশাল লম্বা, গড়পড়তা অজিদের চেয়েও লম্বা। রাগবি ফুটবল,ক্রিকেটের মতো না। প্রচুর তাগদ থাকতে হয় শরীরে, প্রচুর শক্তির প্রয়োজন হয়, প্রতিপক্ষকে ঠেলা, ধাক্কা দিতে হয়, কঠিন কঠিন ট্যাকেল করতে হয়। এজন্য রাগবি খেলোয়াড়রা বিশাল দেহের অধিকারী হয়ে থাকেন। জেমস দেখতে তাদের মতো না। কিন্তু হ্যান্ডশেক করার সময় তার তাগদ পাওয়া গেল। লাল রংয়ের ট্র্যাকসুট পরেছে, সেখানে সেন্টজর্জ ব্যাংকের লোগো। জিজ্ঞেস করতে নিয়েছিলাম তুমি কি সেন্টজর্জে খেলো ? ভাগ্যিস করি নাই, তাহলে লজ্জায় পড়তে হতো। আসলে জেমস অস্ট্রেলিয়া দলের ক্যাপ্টেন ঠিকই, তবে সেটা রাগবি ইউনিয়ন। ঘরোয়া লীগে সে কুইন্সল্যান্ড রেড দলের খেলে, যার স্পন্সর সেন্টজর্জ ব্যাংক। সিডনির তুমুল তুমুল জনপ্রিয় আরেকটা রাগবি লীগ এনআরএল-এ খুবই বিখ্যাত ও শক্তিশালী দলের নামও সেন্টজর্জ, তাদের স্পন্সরও সেন্টজর্জ ব্যাংক। আমি ভেবেছিলাম সে বুঝি এনআরএলের সেন্টজর্জ দলে খেলে। অস্ট্রেলিয়ায় তিন ধরনের রাগবি প্রচলিত -

- এএফএল, যেটাকে ফুটি বলে, প্রধাণত মেলবোর্নে খেলা হয়
- এনআরএল, সিডনি ও ব্রিসবেনে খুবই জনপ্রিয়
- রাগবি ইউনিয়ন

রাগবি বিশ্বকাপ বলতে যা হয়, সেটা এই রাগবি ইউনিয়ন, প্রতি চার বছর অন্তর খেলা হয়, যেখানে অস্ট্রেলিয়া দুইবারের চ্যাম্পিয়ান ও ত্রাস সৃষ্টিকারী দল, জেমস সেই দলের ক্যাপ্টেন। রাগবিতে অস্ট্রেলিয়ার সাথে তুলনা করা যায় ফুটবলের জার্মানিকে।

আমাকে দেখে ক্রিকেটের কথা বললো। একসময় নাকি প্রচুর ক্রিকেট খেলেছে। তার দানবের মতো বিশাল থাবা দেখে মনে হলো, ক্রিকেট কেন, যেকোন খেলাতেই সে চ্যাম্পিয়ান হবে। ছবি তোলার অনুরোধ করলে সানন্দে রাজী হলো, খুবই হাসিখুশিভাবে পোজ দিলো। কোন ডাইহার্ড রাগবি সাপোর্টারের জীবন ধন্য হয়ে যাবে এরকম ছবি তুলতে পারলে।

মালিক জানালো তার দোকানে নাকি অনেক স্পোর্টস সেলিব্রেটি প্রায়ই আসে। গ্লামার সাতারু ও অলিম্পিক চ্যাম্পিয়ান স্পিফনি রাইস নাকি কিছুদিন আগে এসেছিলেন। কোন ক্রিকেটার ? মালিক জানালেন গ্রেগ চ্যাপেল নাকি আগে এখানে কোথাও থাকতেন। তখন নিয়মিত আসতেন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০১২ রাত ৯:৫৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১:১০


ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন

আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ৯:২৫

[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]

“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"

২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

পিনাকী ভট্টাচার্য কেন দেশে আসে না, জানেন?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:২৯


Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট... ...বাকিটুকু পড়ুন

আমাদের সেই এন্টিনিয়ার।

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৪৮

কিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি



আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।

ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স... ...বাকিটুকু পড়ুন

ঝাল্লাগে- ভাল্লাগে!

লিখেছেন শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭


আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

×