somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশের প্রধান তিন রাজনৈতিক দলের অফিশিয়াল ওয়েব পেইজ

১৪ ই মার্চ, ২০১৩ ভোর ৪:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মূল বিষয়ে যাওয়ার আগে একটু প্রাসঙ্গিক ব্যখ্যা দিয়ে নেই।

আওয়ামী লীগ আর বিএনপি যে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় দুই রাজনৈতিক দল, এতে মনে হয় কারও কোন সন্দেহ নাই। আর দেশের বর্তমান অবস্থায় অন্য রাজনৈতিক দলগুলোর মুভমেন্ট যেহেতু প্রায় চোখেই পড়ছে না, অতএব সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত থাকার পরেও জামাতকে তিন নম্বর শক্তিশালী দল হিসেবে উল্লেখ না করে পারছি না।

এবার আসল বিষয়ে আশা যাক।

কৌতূহল বশতই ঢুঁ মেরেছিলাম জামাত-এর ওয়েবসাইট-এ। বেশ ছিমছাম। দেখেই বোঝা যায় যে অনেক যত্নের সাথে করা। বেশ তথ্যবহুল।

তখনই মনে হল আওয়ামী লীগ আর বিএনপির ওয়েব-এর অবস্থা কি দেখা যাক। বিএনপির ওয়েবসাইট দেখে মনে হল মাত্র ওয়েব ডিজাইন শিখেছে এমন কাউকে দিয়ে এই সাইট করা হয়েছে। না আছে শ্রী, না আছে তথ্য। ডিজিটাল বাংলাদেশের শ্লোগান তোলা আওয়ামী লীগের অবস্থাও প্রায় একই। তথ্য ভাণ্ডার হয়তো কিছুটা বেশি।

এ যাত্রা স্বীকার করে নেই যে ছিদ্রান্বেষণই আমার এদের সাইট ভ্রমণের মূল কারণ। তা সত্ত্বেও এদের গঠনতন্ত্র বা অন্যান্য গুরুগম্ভীর বিষয় নিয়ে ঘাটাঘাটি করি নাই। কারণ এমন হাস্যকর একটি বিষয় দেখেছি, যার পর মনে হয়েছে আর ছিদ্রান্বেষণে কাজ নেই, যথেষ্ট হয়েছে।

তা আমি কি দেখলাম? লিংক গুলোতে একটু গিয়ে দেখেন।

Click This Link

http://jamaat-e-islami.org/video.php?cid=MA==

Click This Link

বাংলাদেশে youtube নিষিদ্ধ বলেই জানি (আমি ব্যক্তিগতভাবে এটাকে কাজের কাজ হয়েছে বলে মনে করি না, তবে কেউ সেই তর্ক করতে চাইলে অন্য কোন সময়ে আলোচনা করা যাবে)। আমার জানামতে এটা নিষিদ্ধ করা হয়েছে মোটামুটি সকল দলের সমর্থনে। অন্তত এই তিন দল এ ব্যপারে একমত ছিল। কিন্তু জামাত আর আওয়ামী লীগ এর ভিডিও পেইজ এ এখনও youtube এর লিঙ্ক! বড়ই বিনোদন পেলাম। এই দিক থেকে বিএনপি আবার ভাল। তাদের পেইজ এ youtube এর লিঙ্ক নাই। তবে কোন ভিডিও খুঁজে পেলাম না। ভিডিও যদি নাই রাখবি, তাহলে লিঙ্কটা রাখার কি দরকার ছিল?

যাই হোক, এরা হরহামেশাই এমন বিনোদন যোগায়। এই জন্য তাদেরকে ধন্যবাদ।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×