শেষের আখ্যান আর একটি প্রশ্ন
১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার সর্গ কোথায়?
এক অদ্ভুত বৃক্ষ আমি।
বয়সের ভারে ন্যুব্জ
শেকড় গজানো পা
যেন ফিকাস বেনঘালেনসিস।
বেনিয়ারা তাই ইদানিং আসছে, খুব।
সেই শিব ধ্যানমগ্ন, ছায়ায়
চারপাশে নৈবেদ্য।
ক্রুসোর নিবসতিও এখানেই।
নৈঃশব্দ্য সঙ্গী আমার
শুধু পৌর্ণমাসীতে বরাঙ্গনার লীলাখেলা
মৃদঙ্গের তালে তালে।
হঠাৎ হঠাৎ লোবানের গন্ধ
মৃত্যুর সুর।
পেঁচিয়ে ধরা লতাগুলো
নিঃশ্বাস বন্ধ করতে চায়।
পারেনা, তারপরও বেড়ে ওঠে।
সময়ের কাঁটাগুলো ক্ষয়ে গেছে
ধুকধুক করে সেকেন্ডের আহবান।
ভেতরের জমাট রক্ত
দুষ্ট ছেলের ছুরির আঘাতে
কষ হয়ে বেরিয়ে আসে।
কোন কিছুর শব্দেই আজ জেগে উঠিনা
নিদ্রালু, নিস্তব্ধ।
অপেক্ষা......
মৃত্যুর প্রহরের।
সেই সাথে প্রশ্নের জবাবটি পাবার---
নিবর্তক, কোথায় তুমি?
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০০৯ রাত ১১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি ফোনকলরাত ২টা ৪৩ মিনিট।তুরাগ নদীর পানি অস্বাভাবিক শান্ত। নদীর ওপারে কয়েকটি কারখানার আলো দেখা যাচ্ছে। মাঝেমধ্যে দূর থেকে ভেসে আসছে ট্রাকের শব্দ। টঙ্গীর পুরোনো একটি ঘাটের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১
মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...
একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন
সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ
সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২
আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়...
...বাকিটুকু পড়ুন