somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

...::ধূসর সময়::...

১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধূসর চারিদিক।

দিন-কুয়াশার চাদরে গাছের সবুজগুলো মোড়ানো। নাচুনে সূর্যটাওআজকে চোখ টিপতে ভুলে গেছে। চুপচাপ গলিটা, ছেঁড়া তার ঝোলানো। টুপটাপ করে জানালার কনুইয়ে জমে থাকা কুয়াশা কান্না হয়ে ঝরছে। সে হাঁটছে, হাঁটছে, হাঁটছে। ঝরাপাতার এই দিনগুলোতে একজন চকলেট ম্যান হেঁটে যাচ্ছে ধবল সাদা শহরের অলিগলি দিয়ে। হুট করে বাতাস, আর হলদে পাতার আদর যেন তাকে ছুঁয়ে গেলো। টুংটাং। পেছন ফিরে তাকাতেই একটা সাইকেল, সামনে হলদে বাতি জ্বালানো। কিন্তু তার কাছে এই বাতিটাকেও ধূসর মনে হচ্ছে। পাশ কেটে চলে যাবে সময় মাথা নুইয়ে দিলো সে একবার। ওপাশ থেকেও একই উত্তর এলো। দেখতে দেখতে চাদরে যেন মুড়ে গেলো সেই সাইকেলটা।

হাঁটতে হাঁটতে তার চোখ পড়ে একটা বাড়ির বাগানের দিকে। সুন্দর করে সাজানো। ফুলগুলো ধীরে ধীরে ধূসর হয়ে গেছে। তবে ছোট অ্যালবার্ট স্প্রুসের ঝোপটার সবুজ কেড়ে নিতে পারেনি। সে ভাবে, একটা গাছের সাথে সারাটা দিন কাটানো যেত। দাঁড়িয়ে, চুপচাপ। গলার মাফলারটা আরেকটু টেনে দেয় সে। হঠাৎ তার মনে পড়ে যায় আয়নাটার কথা। একপাশে একটু ভাঙা ছিল। ও জায়গাটাতে তাকালে চেহারাটা কেমন অদ্ভুত লাগে। ভেতরের "আমি"টাকেই কি তখন দেখা যায়?

আলো ঝলমলে রাজপথটা তার ভালো লাগেনি কখনো। একটু শ্যাওলা ধরা, ধূসর রাস্তাই তার পছন্দ। কেমন যেন একটা আদিম আদিম গন্ধ পাওয়া যায়। আর ধূসর বর্ণ।

একটি বাসা থেকে ছোট বাচ্চাদের হৈ চৈ ভেসে আসে। আহ, কী রঙিন ওদের জগৎটা। ওখানে ধূসরের জায়গা নেই। একটু থমকে দাঁড়ায় সে। চুপচাপ শুনতে থাকে। ছোটদের মনে হয় আর কোন ভাষা নেই আনন্দের ভাষা ছাড়া। এজন্যে সবখানের সব ছোটদের হাসি, চাওয়া, স্বপ্ন--একই।

নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যায় তার। এত্তগুলো খেলনা গাড়ি ছিলো তার, পেছনে হালকা করে টান দিলেই গাড়ি চলা শুরু করতো। কোথায় যে এখন ওগুলো! সব হারিয়েছে সে। জীবনের গাড়িটা চালাতে গেলেও কি পেছনে টান দিতেই হয়?

পকেটে তার ফোন বেজে ওঠে। ডিসপ্লেতে দেখে সে। নাহ, যার ফোন ভাবছিলো, সে নয়। ধরেনা সে। ইচ্ছে করছেনা। সবসময় সব ডাকের কি জবাব দিতে হয়, দেয়া যায়?

এত এত প্রশ্ন জাগে তার মনে।

হলুদ সরষে ক্ষেতের কথা মনে পড়ে যায় তার। আর একটা চঞ্চল টুনটুনি পাখি। নৌকো দিয়ে পাটখেতের মাঝখান দিয়ে যাবার সময় শরশর শব্দটা তাকে শিহরিত করতো। আর একটা পাটকাঠি দিয়ে পানিকে কেটে কেটে দু'ভাগ করে সে যেত। অদ্ভুত ভালো লাগত। ফুরুৎ , টুনটুনি পাখিটা উড়ে গেল।

এখন একটা ওক গাছ খুঁজছে সে, একাকী, নিঃসঙ্গ। আর ধূসর বর্ণের।

---------------------------------------------------------------------------------
ধূসর সময়:: আর্টসেল
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৩৬
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×