আমি কিছুই জানি না
বলতে পারো জানতে ইচ্ছা করে না
তবুও কেন জানি তোমার খোঁজ নিতে ইচ্ছা করে
শুধু এই একটি কথায় জানতে ইচ্ছে করে
তুমি কেমন আছো।
যখন আকাশ তার নীল হারায় ফেলে
যখন পাখি তার গন্তব্য
রোদ যখন চাঁদের আলোয় পরাজিত হয়
তখনও তোমার খোঁজই নিতে ইচ্ছে করে
তুমি কেমন আছো।
এক আকাশ ভালবাসা ছিলো এই বুকে
তোমার জন্য ধারন করেছিলাম সে ভালবাসা
রাতের অন্ধকারে কোনদিনও হারাতে দিই না
যদিও ধুমের ঘোরে অজান্তেই বলে উঠেছি
কেমন আছো তুমি।
তুমিতো জানতে, তুমিতো মানতে
তবুও কেন ছেড়ে গেলে আমায়
আজ সেই কথায় খুব জানতে ইচ্ছা করে
সেই কারনটায়, আরো জানতে ইচ্ছে করে
কেমন আছো তুমি?????????????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



