somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মাত্র দেখলাম THE GHOST WRITER (2010)

২১ শে জুলাই, ২০১০ রাত ২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোমান পোলান্সকির ডাইরেক্ট করা আরেকটা রহস্য মুভি (political thriller)।এর আগে দি নাইন্থ গেট, চায়না টাউন দেখে যেমন অসাধারণ মনে হয়েছিল, এটাও তেমনি দারুণ লেগেছে।তবে একটা খুঁতখুঁতানি রয়ে গেল, রোমান পোলান্সকির যে কোন ফিল্মেরই শেষটা একটু কেমন জানি লাগে, এতক্ষণ রহস্যের আবেশে থাকার পরে হঠাৎ শেষ হওয়াটা, তা যত নাটকীয়ই হোক না কেন, একটু মেনে নিতে কষ্ট হয়।নাইন্থ গেট এর কাহিনীতে অতিপ্রাকৃত ব্যাপার-স্যাপার ছিল, চায়না টাউন এ ক্রাইম, চায়না টাউনের পরিবেশ, সব কিছু মিলে আরেক রকম পরিবেশ তৈরী হয়েছিল, কিন্তু একেবারে আধুনিক পরিবেশে, তাও আবার রাজনীতিবিদ চরিত্র নিয়ে কাহিনী অবলম্বনে এত অসাধারণ রহস্যময় আবহ তৈরী করা যায়, এটা সত্যি ভাবা যায়না। পোলান্সকির মূল বৈশিষ্ট্যই এটা।
The Ghost Writer এই ২০১০ এই বের হয়েছে, এতদিন কোথাও পাওয়া যাচ্ছিলনা। এখন কমন মুভি সাইটগুলোতে পাওয়া যাচ্ছে। অভিনয় করেছেনঃ Pierce Brosnan, Ewan McGregor, Kim Catrall (এনাকে আগে দেখেছিলাম Police Academy, একেবারে প্রথম পর্বে)। পিয়ার্স ব্রসন্যান সম্পর্কে কিছু বলার নেই, ইওয়ান ম্যাকগ্রেগরের অভিনয়ও চমৎকার। মুভিটির IMDB রেটিং ৭.৮।
মুভিটির কিছু ইন্টারেস্টিং দিক আছে।যেমনঃ
মুভির পিয়ার্স ব্রস্ন্যান অভিনীত চরিত্রটি (Adam Lang)পুরো টনি ব্লেয়ারের সাথে মিলে যায়।এবং এই মুভিতে শেরী ব্লেয়ার ও টনি ব্লেয়ারকে সরাসরি CIA এর এজেন্ট হিসেবে ইঙ্গিত করা হয়েছে।মুভিটি ২০০৭ সালে লেখা রবার্ট হ্যারিসের “The Ghost”উপন্যাস অবলম্বনে তৈরী। উপন্যাসটি ব্লেয়ারের আইনজীবিরা কোনদিনই বের হতে দিতেননা, যদি রবার্ট হ্যারিসের ঔপন্যাসিক হিসেবে খ্যাতিটা আরেকটু বেশি হত।New York Observer এ বলা হয়েছে, যে এই উপন্যাস এত শকিং, যে এটা সত্যি হতেই পারেনা, কিন্তু যদি হত তবে গ্রেট ব্রিটেনের রিসেন্ট ইতিহাসের পুরো ব্যাখ্যা পাওয়া যেত।
মুভিটি দেখা শেষ হলে imdbর ট্রিভিয়া সেকশনে খোঁজ নিয়ে জানলাম, মুভিতে আমেরিকা হিসেবে যা দেখানো হয়েছে তা আসলে জার্মানি, আর এটা এডিটিং পোলান্সকি শেষ করেছেন, সুইস জেলে বসে। এগুলো অবশ্য কোন রাজনৈতিক কারণে নয়।

লিঙ্কগুলো হলঃ
মুভিটির নিজস্ব ওয়েবসাইটঃ
উইকিপিডিয়া
IMDB

আরো দেখুনঃ
মূল উপন্যাস
ঔপন্যাসিক
পরিচালক

একটু সাবধান করে দেই, The Ghost Writer নামে ১৯৮৪ সালের আরেকটি মুভি আছে, সেটার সাথে গুলিয়ে ফেলবেননা। এখানে isohunt.com থেকে ডাউনলোডের লিঙ্ক দিলাম, ইংরেজি সাবটাইটেল সহ পাওয়া যাচ্ছে, চমৎকার প্রিন্ট।

টরেন্ট
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১০ রাত ২:০৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×