somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিল্লা বিয়ে নারীকে খেলনা বানানোর মোক্ষম অস্ত্র................

০৯ ই ফেব্রুয়ারি, ২০১১ বিকাল ৪:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

.........................
.........................
.........................
.........................




মানুষ যেন কথায় কথায় স্ত্রীকে তালাক না দেয় এজন্য ইসলামে তালাক প্রক্রিয়াকে জটিল করা হয়েছে। তালাক হল ইসলাম কর্তৃক অনুমোদিত সবচেয়ে নিকৃষ্ট কাজ।আল্লাহ এটা পছন্দ করেন না এবং অন্য সকল উপায় যখন ব্যর্থ হয় তখনই কেবল তালাকের কথা বলা হয়েছে।

আর তালাকের পর মহিলাদেরকে তিন মাস ইদ্দত পালনের বিধান করা হয়েছে অর্থাৎ এই তিন মাস তারা বিয়ে করতে পারবেন না।
এটি করা হয়েছে উক্ত মহিলার গর্ভে কোন সন্তান আছে কিনা তা নির্ধারণের জন্য অর্থাৎ সন্তানের পিতৃত্ব নির্ধারণের জন্য।

তালাকের পর স্ত্রীকে ইচ্ছা করলেই গ্রহণ করা যায় না।তার অন্যত্র স্বেচ্ছায় বিবাহ হতে হবে এবং ঐ স্বামী যদি মারা যান অথবা স্বেচ্ছায় স্ত্রীকে তালাক প্রদান করেন (এক্ষেত্রে কোন প্রকার চাপ প্রয়োগ, ভয়ভীতি প্রদর্শন বা কৌশল অবলম্বন করা যাবে না) তবে পূর্বের স্বামী চাইলে তিন মাস ইদ্দত পালনের পর উক্ত মহিলাকে বিবাহ করতে পারবেন।

কিন্তু তথাকথিত আলেম নামের কিছু লম্পট ফতোয়াবাজ হিল্লা বিয়ের নামে সমাজে এক উদ্ভট নিয়ম চালু করেছে,এ নিয়ম অনূসারে তালাকপ্রাপ্ত স্ত্রীকে প্রথমে নানা বা দাদা সম্পর্কের কারো সাথে বিয়ে দেয়া হয় অতঃপর তালাক দেয়া হয় এবং পূনরায় পূর্বের স্বামীর সাথে বিয়ে দেয়া হয়।

মুসলিম ভাইয়েরা এইসব ফতোয়াবাজ কাঠ মোল্লা থেকে সাবধান হিল্লা বিয়ের নামে যা করা হচ্ছে এটা আল্লাহর নির্দেশের সুষ্পস্ট লংঘন এবং নারীকে খেলার সামগ্রীতে পরিনত করার পায়তারা ছাড়া কিছুই নয়।

ইসলাম আসবার পুর্বে তৎকালীন আরব সমাজে মহিলাদের সম্মান বলে কিছু ছিল না,পিতা বা স্বামীর সম্পত্তিতে নারীর কোন অধিকার ছিল না, এমনকি কন্যা সন্তানকে জীবীত কবর দেয়া হত।ইসলামই সর্ব প্রথম নারীকে তার উপযুক্ত মর্যাদা দান করেছে,নারীকে দিয়েছে সম্পত্তির অধিকার,মত প্রকাশের অধিকার,শিক্ষা লাভের অধিকার,চাকরি,ব্যবসা সহ অন্যান্য সকল বৈধ কাজ যা পুরুষরাও করতে পারে।
এমনকি "মায়ের পায়ের নীচে সন্তানের বেহেস্ত এই ঘোষণা দিয়ে ইসলাম নারীকে মর্যাদার আসনে আসীন করেছে"।

তবে ভাই শুধু ফতোয়াবাজদের দোষ দিলে হবে না দোষ আমাদেরও কম নয়। আমরা যখন উপরে উঠে যাই সমাজ তখন আমাদের কাছে করুণার পাত্র হয়ে যায়।সমাজের সংস্কারের বদলে আমরা সমাজের সমালোচনাতেই নিজেদেরকে বেশি নিয়োজিত রাখি।আর ঘটনা ঘটার পরে আমাদের মুখে কথার খই ফোটে কিন্তু ঘটার পূর্বে আমাদের কোন খোজ থাকে না,যেন আমরা ঘটনা ঘটার জন্যই সারাবছর অপেক্ষা করি।আর আমাদের অনুপস্থিথির এই সুযোগে সমাজে উত্থান ঘটে এই সব অশিক্ষিত ফতোয়াবাজদের। সম্প্রতি দেশে বেশ কয়েকটি দূঃখজনক ঘটনা ঘটে গেছে।
আর আমার কিছু ব্লগার ভাইকে দেখেছি ব্লগে ঝড় তুলতে (যেন সাইক্লোন)। কিন্তু এতটুকুই এর পরে কেউ কখনো ভিকটিমের পরীবারের খোজ নিয়েছে বা কোনরকম সাহায্য করেছে বা সমাজের মানুষকে সচেতন করার চেষ্টা করেছে এমন তথ্য আমাদের জানা নেই।

এই সকল ভাইয়েরা আসলে চায় না যে দেশে এ ধরনের ঘটনা আর না ঘটুক, কারণ ঘটনা না ঘটলে তো তাদের কোন কাজ থাকবে না,চায়ের কাপে বা ব্লগে ধর্মকে কটাক্ষ করে ঝড় তোলা যাবে না।

যদি সত্যিই আমরা কিছু করতে চাই তাহলে যার যার জায়গা থেকে শুরু করতে হবে,ধর্মের ভুল ব্যাখ্যাকারীকে প্রতিহত করা আপনার আমার সকলের দ্বায়িত্ব তা আপনি আস্তিকই হোন আর নাস্তিকই হোন।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৯
১৮টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

×