somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হায়! হায়! লন্ডনে মানবাধিকার মাটিতে লুডায়ে পড়তেছে, আর আমরা সাড়ে ষোল কোটি বঙ্গবাসী বইসা বইসা আঙ্গুল চুষতাছি .................. অসভ্য বর্বর ইংরেজ তোরা আমাগো জাতির মহা মহা ছয় গুণধর নিরীহ, নিষ্পাপ, আলেমে-আউলিয়া, গউস কুতুব, বিশ্বের বুকে বাঙ্গালী জাতির নাম স্বর্ণাক্ষরে লেপনকারী বীর সৈনিকদের কে অযথা মিথ্যা, ষড়যন্ত্র ও হয়রানীমূলক শাস্তি দিবার চাস? অগোরে মুক্তি দে কইলাম নাইলে শাহবাগ মোড়ে নাটক মঞ্চস্থ কইরা দিমু কইলাম ........................

২০ শে অক্টোবর, ২০১১ সকাল ১১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :











লন্ডন, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একের পর এক 'গাড়ি দুর্ঘটনা' দেখিয়ে বিভিন্ন বীমা কোম্পানি থেকে প্রায় ২০ লাখ পাউন্ড হাতিয়ে নেওয়ার অভিযোগে ছয় বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ব্রিটেনের একটি আদালত।

অভিযোগের পক্ষে-বিপক্ষে যুক্তি-তর্ক শেষে গত ২১ সেপ্টেম্বর ওই ছয় জনকে দোষী সাব্যস্ত করার পর বুধবার বিচারক দণ্ড ঘোষণা করেন।

এদের মধ্যে পশ্চিম লন্ডনের বাসিন্দা মোহাম্মদ শামসুল হকের (২৬) পাঁচ বছর, ইলফোর্ডের বাসিন্দা রসুল ইউসুফের (৩৩) চার বছর, দক্ষিণ পশ্চিম লন্ডনের বাসিন্দা সেলিম মিয়ার (২৯) দুই বছর এবং ইলফোর্ডের বাসিন্দা হালিমুর রশীদের (২৮) পনের মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ ছাড়া নর্থ লন্ডনের বাসিন্দা নজরুল ইসলাম রহমানকে (৩২) এক বছরের স্থগিত দণ্ডাদেশ ও ১৪০ ঘণ্টা মজুরি ছাড়া কাজ এবং লেইটনের বাসিন্দা নভিদ আখতারকে (৪০) এক বছরের স্থগিত দণ্ডাদেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে একই ধরনের অভিযোগ পাওয়া গেলে তাদের এই দণ্ডাদেশ কার্যকর করা হবে।

মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, এরা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে গাড়ি ভাঙচুর করে দুর্ঘটনার গল্প ফেঁদে বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ আদায় করতেন। গাড়ি গ্যারেজে নিয়ে আসা, স্টোরেজে রাখা এবং রিপ্লেসমেন্ট গাড়ির ব্যবস্থা করাসহ বিভিন্ন সেবা দেওয়ার অজুহাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবি করতেন তারা। আর ওই সব দাবির কাগজপত্র প্রস্তুত করা হতো লন্ডন ভিত্তিক কয়েকটি দুর্ঘটনা ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের (এক্সিডেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি) মাধ্যমে।

এ ধরনের ১২০টি 'ভুয়া' দাবির মাধ্যমে বীমা প্রতিষ্ঠান থেকে মোট ১১ লাখ ৭০ হাজার পাউন্ড আদায় করেন তারা। এ ছাড়া তাদের অর্থ দেওয়াসহ এসব ঘটনার মীমাংসায় মোট ১৯ লাখ ১০ হাজার পাউন্ড ব্যয় করে বীমা প্রতিষ্ঠান। ২০০৫ সালের নভেম্বর থেকে ২০০৮ সালের অক্টোবর মাস পর্যন্ত এসব প্রতারণার ঘটনা ঘটে।

গাড়ি দুর্ঘটনার গল্প ফাঁদা এবং বীমা প্রতিষ্ঠানের কাছে অর্থ দাবির প্রক্রিয়া সম্পন্ন করতে শামসুল হক লন্ডনের টোটেনহ্যামে 'মোটর অ্যালায়েন্স' নামে একটি 'দুর্ঘটনা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান' গড়ে তোলেন।

এসব ক্ষেত্রে পুরনো কম দামী ও বেশি দামী গাড়ির মধ্যে দুর্ঘটনা দেখানো হতো। বেশি দামের গাড়ির মালিক কম দামী গাড়ির মালিকের বীমা কোম্পানির কাছে অর্থ দাবি করতেন। মোটর অ্যালায়েন্স দামি গাড়ির মালিকের পক্ষে কাজ করতো।

মোটর অ্যালায়েন্সের পক্ষ থেকে বেশি দামী গাড়ির মালিককে রিপ্লেসমেন্ট কার হিসাবে বিএমডব্লিউ, জাগুয়ার ব্রান্ডের মতো উচ্চ মূল্যের গাড়ি দেওয়া হয়েছে দেখিয়ে তার জন্য সংশ্লিষ্ট বীমা প্রতিষ্ঠানের কাছে দৈনিক ৩৫০ পাউন্ড করে ভাড়া দাবি করা হতো।

একটি বীমা প্রতিষ্ঠানের অভিযোগ পেয়ে ২০০৮ সালের ১৫ অক্টোবর মোটর অ্যালায়েন্সের কার্যালয়ে অভিযান চালায় পুলিশ। শুধু একটি মার্সিডিজ গাড়িরই কয়েকটি দুর্ঘটনা দেখিয়ে ক্ষতিপূরণের ৬৪টি দাবির কাগজপত্রও উদ্ধার করা হয় সে সময়।

তদন্তে বেরিয়ে আসে, একই ব্যক্তি বিভিন্ন দাবির সঙ্গে জড়িত এবং একই গাড়ি দিয়ে কয়েক দফা ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। শামসুল হক বিভিন্ন সময় স্যামুয়েল হ্যাগ নাম ব্যবহার করেও এই কর্মকাণ্ড চালিয়েছেন।

এ ছাড়া একই গাড়ি একই সময়ে দুই-তিন জনের কাছে ভাড়া দেওয়া হয়েছে বলেও কাগজপত্রে পাওয়া গেছে। আসামিরা কিছু অর্থ দিয়ে অন্যের ড্রাইভিং লাইসেন্সের তথ্য ব্যবহার করতেন বলে জানিয়েছে পুলিশ।

তদন্তে দেখা যায়, মোটর অ্যালায়েন্সের গ্যারেজে গাড়ি ভাঙচুরের জন্য 'ক্রাশিং পার্টি'র আয়োজন করা হতো। সাজানো দুর্ঘটনায় গাড়ির বেশি ক্ষতি না হলে বেইসবল ব্যাট দিয়ে আরো ভাঙচুর করা হতো।

২০০৮ সালের ১৫ অক্টোবর শামসুল হক ও রসুল ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। সে বছরই নভিদ আখতার ও নজরুল ইসলাম রহমান গ্রেপ্তার হন। ২০১০ সালের জানুয়ারিতে হালিমুর রশিদ ও সেলিম মিয়াকে গ্রেপ্তার করা হয়।

এ বছর ১ জুলাই শামসুল হক, ৬ সেপ্টেম্বর নজরুল ইসলাম রহমান, ১৩ সেপ্টেম্বর রসুল ইউসুফ ও নভিদ আখতার, ১৪ সেপ্টেম্বর সেলিম মিয়া জালিয়াতি সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। ২০১০ সালের অগাস্টে হালিমুর রশীদ নিজেকে নির্দোষ দাবি করলেও ২১ সেপ্টেম্বর তাকেও দোষী সাব্যস্ত করে আদালত।

ইন্সুরেন্স ফ্রড ব্যুরোর (আইএফবি) পরিচালক গ্লেন ম'র বলেন, এ ধরনের সংঘটিত প্রতারণার মাধ্যমে বীমা শিল্পকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। প্রতারণামূলক বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত ১০০ বছরের বেশি সাজা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।


সুত্র
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১১ দুপুর ১২:২২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×