
তুমি বহুরূপী – বর্ণচোরা
ক্ষণে ক্ষণে বদলাও তোমার রূপ,
তাইতো আমি আজ বর্ণান্ধ
যেভাবেই নিজেকে বদলাও
আমি তোমাকে ঠিকই চিনে নেব
আমার কাছ থেকে লুকানোর কোন পথ নেই তোমার ।
যদি ভেবেই থাক দূরে চলে যাবে, তবে যেও –
কিন্তু মনে রেখ যে বিচিত্রতার মোহে তুমি বদলে যাও
সেই বিচিত্রতাই তোমাকে বিবর্ণ করে দিবে ।
তখন তুমি বুঝবে-
আমিই ছিলাম তোমার জীবনে বাস্তব সত্য,
যে তার জীবনের সমগ্র রঙ বিসর্জন দিয়ে রংধনুর
সব রঙে সাজাতে চেয়েছিল তোমার ভুবন ।
সেদিন তুমি খুঁজবে –
বিবর্ণ এই বর্ণান্ধকে ।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




