
কাঠমুন্ডুর কাঠ দিয়ে বানিয়ে দেব ঘর
সেই ঘরেতে তুমি আমি থাকব জনমভর ।
তেল আবিবের তেল দিয়ে বেঁধে দেব চুল
সেই চুলেতে গেঁথে দেব ফুলতলির ফুল ।
সোনাতলীর সোনা দিয়ে বানিয়ে দেব মালা
পান্নাদ্বীপের পান্না দিয়ে সাজাব প্রণয় ডালা ।
মুক্তাগাছার মুক্তা দিয়ে বানিয়ে দিয়ে হার
মণিপুরের মণি তোমায় দেব উপহার ।
হীরা চুনি পান্না দিয়ে করব তোমায় বরণ
সাত রাজার ধন দিয়ে সাজাব তোমার চরণ ।
নয়ন মণি সোনার খনি তুমিই আমার সব
তোমার হাসি দেয় ছড়িয়ে সুখের কলরব ।
তুমি আমার লক্ষ্মীসোনা তুমি চাঁদের কোণা
তোমায় নিয়ে এই জীবনে হাজার স্বপ্ন বোনা ।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




