somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক বিজ্ঞানের ভালোবাসামণ্ডিত অদ্ভুতুরে প্রাণীগুলো!!!

২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই বইলা নেই এইটা একটা শিশুতোষ পোস্ট। বড়রাও পড়তে পারেন কোন গুনাহ নাই। কিন্তুক হতাশ হইলে লেখক কোন ভাবেই দায়ী নহে।। B-))

Almiqui :
এরে দেখে ভাইবেন না আবার ভুল জেনেটিকাল পরীক্ষার কারনে এর উদ্ভব হইছে। আসলে এরা বহুত পুরানো একটা প্রজাতী।। :|


Almiqui মুলত Solenodons পরিবারের অন্তর্ভুক্ত যারা প্রায় ৬৫ মিলিয়ন বছর ধরে পৃথিবীর বুকে টিকে আছে।। :| প্রাণীটি আবিষ্কার করা হয় ১৮৩৬ সালের দিকে। আর এর পর থেকে এ পর্যন্ত এদের মাত্র ৩৫ টির মত প্রজাতী পাওয়া গেছে।। এত প্রাচীন এবং এত দুর্লভ একটা প্রজাতী হওয়ায় এনারা আধুনিক বিজ্ঞানের কাছে বড়ই গুরুত্বপূর্ণ একটা জিনিস।।

Hagfish:
কেউ এই জিনিস দেখলে যদিও ধরতে চাইবে না। কিন্তুক তেনারা বিজ্ঞানী বইলা কথা!! :-*



Hagfish রে গুরুত্বপূর্ণ ধরা হয় কারন তাদের পূর্বপুরুষদের হাত ধরেই আমরা পৃথিবীতে তাই। ক্যাম্ব্রিয়ান যুগের ভর বিলুপ্তির সময় (৫৪৩-৫১০ মিলিয়ন বছর আগে) এদের পূর্বপুরুষরা বেঁচে গিয়েছিল বলেই পৃথিবীতে প্রানের অস্তিত্ব টিকে ছিল। ধারনা করা হয় Hagfish দের পূর্বপুরুষদের মধ্যেই প্রথম মেরুদণ্ড উদ্ভব হয়।।

Plainfin Midshipman:
বিজ্ঞানীরা আসলেই রুপ নয় গুন বিচারী!! :P কারন এদের যে চেহারা!! মাশাল্লাহ মিস ইউনিভার্স!! :-B


কিন্তু এরা বড় সংগীতপ্রেমী। বড় ভালো গান গায়। কিন্তু এই অবোধ মানব সমাজ সেই গানের অর্থ না বুইঝাই এদের বিরুদ্ধে অভিযোগ করে। এদের প্রেমিকা আকর্ষণের নিমিত্তে গাওয়া সুমধুর গানের কারনে নাকি মানুষ ঘুমাইতে পারে না। /:)
প্রথম দিকে তো মানুষ এদের তিব্র আওয়াজরে ধইরাই নিছিল যে এইটা নির্ঘাত কোন সাব মেরিন নাহলে সরকারের কোন গোপন প্রোজেক্ট এর শব্দ। পরে বিজ্ঞানীরা উদ্ধার করে এই বাছাধনদের। কিন্তু সেখানেও শান্তি নাই। ভোকাল কর্ড না থাকার পরও এনারা ক্যামনে গান গায় সেটাই এখন বিজ্ঞানের গবেষণার বিষয়।।


Purple Frog:
এই জিনিস দেখলেই সেই ষাঁড় আর ব্যাঙের গল্প মনে পড়ে। যেইখানে ব্যাঙ ষাঁড়ের মত হওয়ার জন্য নিজেরে ফুলাইতে ফুলাইতে ফাটাইয়া ফালায়। এই Purple Frog ও মনে হয় আর একটু হইলেই ফাটবে।। #:-S


দেখতে যেমনই হোক। এই ব্যাঙ আধুনিক বিজ্ঞানে বহুত গুরুত্বপূর্ণ। এই প্রজাতির আবিষ্কার সম্মন্ধে বলা হয় যে, শত বছরে এমন একটা আবিষ্কার হয় (কারণটা সম্ভবত এরা ভারতে আবিস্কার হইছে তাই :P ) ।। ধারনা করা হয় প্রায় ডাইনোসর যুগে এদের পূর্বপুরুষরা পৃথিবীর বুকে ছিল।।

Santino The Chimp:

শেষটায় কোন প্রজাতি না ইনি একাই একশ। Santino মুলত একটা শিম্পাঞ্জি। সুইডেনের ফুরুভিক চিড়িয়াখানায় এনার বাস। এ পর্যন্ত সব কিছু ঠিকঠাকই ছিল। কিন্তু হঠাত করেই ২০১০ সালের দিকে ইনি দর্শকদের দিকে পাথর মারা শুরু করেন।। :-B



তাও ঠিক আছে কিন্তু ইনি অত্যন্ত দক্ষতার সাথে প্লানিং করে খড়ের গাদা, বোল্ডার এর পিছনে পাথর লুকান। এবং জায়গাগুলো এমন ভাবে নির্বাচন করেন যেখান থেকে সহজেই দর্শকদের গায়ে পাথর ছুরে মারা যায়। তারপর তিনি ধৈর্য ধরে বসে থাকেন। যখন চিড়িয়াখানা ব্যাস্ত হয়ে উঠে তখনই তিনি শুরু করেন তার খেলা!! B-))
আর তার এই পরিকল্পনা করার ক্ষমতা, সেই অনুযায়ী কাজ করার ক্ষমতা এবং তার প্রতিক্রিয়া সম্পর্কে সচেতন থাকার ক্ষমতার কারনেই বিজ্ঞানীরা একে বহুত বালুবাসে!! B-)

তথ্যসূত্র- কতিপয় বিজ্ঞান বিষয়ক ওয়েবসাইট!
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু ছবি ‍কিছু কথা-----------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:১১

-----------------



ব্লগে পোস্ট দিব দিব করে আর দেওয়া হচ্ছে না্। ঈদের ছুটিতে প্রায় ১৫ দিন ছিলাম গ্রামের বাড়ি। তখনও লিখবো করে আর মোবাইল হাতের কাছে পাই না..........বাচ্চা কাচ্চা খেলা ধুলার... ...বাকিটুকু পড়ুন

আমেরিকার বর্ণবাদী লরা লুমার এবং ভারতীয় মিডিয়া চক্রের বিপজ্জনক ঐক্য

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩৪


লরা লুমার নামে আমেরিকায় একজন ঘৃণ্য বর্ণবাদী, কট্টর ডানপন্থী রাজনৈতিক কর্মী ও গণমাধ্যম ব্যক্তিত্ব আছেন। তিনি ট্রাম্পের অনুগত হিসেবে পরিচিত। তার মুখের ভাষা এত জঘন্য যে ট্রাম্পের অনেক ঘোর... ...বাকিটুকু পড়ুন

শূন্য বুক (পিতৃবিয়োগ)

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৫:৩৪


চার
রোববার বেলা ১১টার মধ্যে জাহাঙ্গীর গেটের সামনে এসে পৌঁছাল গাড়ি। মৃণাল আগে থেকেই প্রস্তুত হয়ে বসেছিল। চালক উত্তরা এসে ফোন করেছিল। যাহোক, স্ত্রী-সন্তানকে নিয়ে মা-বাবা আর মামার সঙ্গে বারডেমে চলল।... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন থেকে বেইজিং: বাংলাদেশের নতুন কূটনৈতিক সমীকরণ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:০৫


মার্চ ২০২৬-এর ক্যালেন্ডার বলছে, বাংলাদেশের কূটনীতি নতুন দিকে মোড় নিয়েছে । একই সময়ে বাংলাদেশের তিনজন হেভিওয়েট ব্যক্তিত্ব আমেরিকার মাটিতে। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান নিউ ইয়র্কে ব্যস্ত নিজের ক্যাম্পেইনে। সেনাপ্রধান জেনারেল... ...বাকিটুকু পড়ুন

ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন ওরফে সংবিধান সালাহউদ্দিন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১২:৫০


ট্রেইন্ড সালাউদ্দিন ওরফে শিলং সালাউদ্দিন যিনি দীর্ঘসময় ভারতের তত্ত্বাবধানে শিলংয়ে সংবিধানের ওপর পিএইচডি করেছেন ফলে উনি এখন সংবিধান সালাহউদ্দিন যার সুফল এখন আমরা পেতে চলেছি। ইতোমধ্যেই আপনারা লক্ষ্য করেছেন... ...বাকিটুকু পড়ুন

×