somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐতিহ্য!

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কখনো ধর্মীয় ঐতিহ্য কখনো প্রথার ঐতিহ্যর নামে আমরা ভুগে চলছি যন্ত্রনা।কোথাও পুজার নামে রাস্তা আটকে তৈরী হয় বড় বড় মন্ডপ আলোকসজ্জা কোথাও বা রাস্তা আটকে চলে নামাজ জোরে জোরে মাইক।স্থানীয় বিভিন্ন প্রথা পালন করতে গিয়েও তৈরি হয় একই সমস্যা।রাস্তায় বেরিয়ে কোথাও যাবেন,সময়ে পৌঁছাবেন এমন নিশ্চয়তা নেই। কেউ সময়ে স্কুলে যেতে পারেনা,কেউবা হসপিটালে,কারো থাকে জরুরী কাজ।এতো জোরে মাইক বাজে যে ঘরে রুগী শিশু পড়ুয়া এদের কি পরিমান ক্ষতি হয় এটা ভুক্তভোগীরাই জানে। শুধুমাত্র কিছু ঐতিহ্যর নামে রাস্তাঘাট আটকে থাকায় বছরভর মানুষর এই ভোগান্তি। এছাড়া রাজনৈতিক সমাবেশ তো আছেই।
কোন সাধারন মানুষ প্রতিবাদ করবে তো জুটবে অপমান ক্ষেত্র বিশেষে মারধর এমন কি খুন হয়ে যাওয়াও স্বাভাবিক হয়ে গেছে।কোন ক্ষমতাবান এসব বন্ধ করার কথা বলেনা যদিওবা কেউ বলে তো শুনতে হয় "আমাদের এত দিনের ঐতিহ্য কি করে বন্ধ করার কথা বলছেন"।
অথচ এক সময় আমরা ল্যংটা হয়ে ঘুরতাম,এরপর গাছের বাকল পরতাম,পশুর চামড়া দিয়েও পোশাক তৈরি করে পরেছি শেষে ধুতি পাঞ্জাবি, এসবও তো আমাদের ঐতিহ্য ছিল। এখন সারাক্ষন প্যান্ট শার্ট পরি তাতে কি এসে গেছে! এক সময় হাঁটতাম, ফের ঘোড়ায় যাতায়াত করে এখন গাড়িতে ঘুরি।ভবিষ্যতে আরো কত কি আছে সে সময় বলবে।এই বেলায় হেঁটে বেড়ানোর ঐতিহ্য মনে হয় ঘাস চরাতে গেছে! ঘুম থেকে উঠে গুডমর্নিং,ব্রাশ,পেস্ট দিয়ে শুরু সারা দিন কথার মধ্যে নানান ইংরেজি শব্দ ঢুকিয়ে ঘুমানোর সময় গুড নাইট দিয়ে শেষ করি। একটা সই করতেও ইংরেজী ব্যবহার করি এই বেলায় মাতৃভাষার ঐতিহ্য বুঝি নষ্ট হয়না! এরকম হাজারো উদাহরন দেওয়া যায়।
শুধুমাত্র ঐতিহ্যের নামে বন্ধ হওয়া দরকার এসব আত্মঘাতী অনুষ্ঠান যার জন্য ভুগতে হয় সবাইকে বছরভর।সময়ের সাথে সাথে ঐতিহ্য তৈরী হবে সেটা আবার সময় বিশেষে ভাংতেও হবে।নাহলে পিচিয়ে থাকব আমরা। যে সময়ের সাথে বদলাবে না সময় তাকে বদলে দেবে আর সেটা হবে ভয়ঙ্কর। যদিও শুনবে কে আমরা যে জ্ঞানপাপী।
সর্বশেষ এডিট : ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪২
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

অসংখ্য মানুষের স্বপ্নের নায়িকা যিনি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১২



একদিন যে বিয়েকে ঘিরে ছিল পাঁচতারকা হোটেলের ঝলমলে আলো, ক্যামেরার অসংখ্য ফ্ল্যাশ আর শত মানুষের করতালি, সেই সংসারের আকাশেই কয়েক বছরের মধ্যে জমেছিল বিচ্ছেদের মেঘ। ১৯৮৭ সালের মে... ...বাকিটুকু পড়ুন

ছায়াঘর: কেস ফাইল #১৯৯৬ (দ্য লাস্ট রিল)

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২২


লেখকের নোট:
এই গল্পটি ৯০-এর দশকের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহর রহস্যজনক মৃত্যুকে ঘিরে জনমনে দীর্ঘদিনের স্মৃতি, নস্টালজিয়া ও আলোচনার ওপর ভিত্তি করে নির্মিত একটি সম্পূর্ণ কাল্পনিক ইনভেস্টিগেটিভ থ্রিলার । গল্পে উল্লেখিত... ...বাকিটুকু পড়ুন

কারখানা বাঁচাতে পারিনি, তাই মানুষকে অটো চালাতে হচ্ছে

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩৪


বাংলাদেশে এখন এমন এক অদ্ভুত অর্থনৈতিক সংকট চলছে, যেখানে একজন শ্রমিক কারখানায় বিদ্যুৎ না পেয়ে চাকরি হারিয়ে অটো রিকশা চালাচ্ছেন। সেই অটো আবার চার্জ দিতে বিদ্যুৎ খাচ্ছে। যে বিদ্যুৎ... ...বাকিটুকু পড়ুন

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

×