যে কথা বলা হয় নি কখনো
যে কথা বলতে গিয়েও হয়নি বলা কোন কারনে
প্রতিবার যখনি ভেবেছি আজ বলবোই
বলতে যেয়ে দেখি তুমি আসনি তখনো
সময় বয়ে গেছে স্রোতের মত করে
নিত্ত হয়েছি পরাস্ত, কারণ তুমি ছিলে পরিবেষ্টিত “জনারন্যে”(!!)
সুযোগের অপেক্ষায় দিন গুনেছি, প্রতিদিন আয়নার সামনে অনুশীলন করেছি।
আর মনে মনে ভেবেছি কবে আসবে সেই ক্ষণ?
আজ এসেছে সেই মাহেন্দ্রক্ষণ, কেউ থাকবে না তোমার সাথে(!!)............
আজ তোমাকে বলবোই........................
“”থাবড়ায়ে গাল ফাটাইয়া দিমু”” >>> এত্তদিন হইল টাকা নিসৎ, এখনো ফেরত দেওয়ার নাম নাই!!!!!!!!
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



