সকাল ৯ টা : বলা নেই, কওয়া নেই হুট করে, আব্বুর ডাকাডাকি,গ্রামে যেতে হবে !!
সকাল ১০ টা, আমি এখন গাড়িতে। প্রচণ্ড গরমে,গাড়ির এসিবাতাসে মেজাজ টা ফুরফুরে থাকার কথা, কিন্তু গত ২ দিনের ঘটনা মনটা উদাসী করে তুলছে !!আমি ড্রাইভারের সাথে, পেছনে বাবা,মা আর বড় ভাই কথা বলছে।কানে হেডফোন, চির অধরা গানটা শুনছি, পেছনে কি কথা হচ্ছে, শুনতে ইচ্ছে করছে আবার মাথায় কিছু কথা ঘুরছে!! কথা গুলো ভুলে যাবার আগেই লিখে ফেলা দরকার -----
ফিরে আসবে জানতাম,এভাবে চুপিচুপি ফিরবে ভাবিনি আমি!
ভেবেছিলাম অন্তত একটিবার বলবে,হুমম! ভুলটা আমারি ছিল,আর ঠোটে থাকবে,সেই হাসিটা!
সত্যি বলছি বালিকা,ভুলে যেতাম সবকিছু!!
বিশ্বাস করছো না? বিশ্বাস কর
বালিকা,
তোমার উচ্ছলতার কারণ হতে চেয়েছি সবসময়
একবার,শুধু একটিবার যদি বলতে
হুমমম! ভুলটা আমারি ছিল!
গ্রামে যাওয়ার পেছনের কাহিনীটা বেশ সংক্ষিপ্ত ও মজাদার! বড় ভাই ঢাকা থেকে এসছে,দাদা ফোনে বললেন,তোমগোরে দেখতে মন পুরায়, মনটা কেমুন জানি করে!! ফলাফল --এখন গ্রামের বাড়ি যাত্রা !
সকাল ১১ টা : গ্রামের বাড়ি! ভেতরে দাদা দাদি ভাইয়ার হালচাল জানতে ব্যস্ত,আমি বাইরে,ভারতের কাটা তারের কিছু দুরে নারিকেল গাছের ছায়ায় পুকুরের ধারে বসে,একলা! দুরে বিএসএফদের দেখা যায়,আমাকে দেখছে তারা! আমিও তাকিয়ে আছি একদৃষ্টিতে!! হঠাত,ঠাস করে একটা শব্দে ভড়কে গেলাম! ব্যাটারা গুলি করলো নাকি? নাহ! একটা নারিকেল পড়েছে! নারিকেলটা পচা না,ভেতরে পানি আছে,কিন্ত খাওয়ার ইচ্ছে নেই! ফেবুর ইনবক্সটা একটু ঘুরে আসা দরকার! কেউ কি স্মরন করছে আমায়?হাওয়া বইছে,প্রচন্ড হাওয়া!!! ,বিএসএফরা চলে যাচ্ছে,আমি বসে আছি,আগের মতই একলা! !
দুপুর ১ টা :
নামাজ শেষে খাবার টেবিলে বসেছি । চারদিকে জিনিস্পত্তর কেমন অগছালো ভাবে ছড়িয়ে রয়েছে ! গ্রামের সাথে আমি ঠিক খাপ খাওয়াতে পারি না, গ্রামের পরিবেশের কারনে না, পরিস্কার পরিচ্ছন্নতা না থাকায়। এরা যেখানে খায়,সেখানেই ত্যাগ করে !! টেবিলে মাছ, মাংস দেখা যাচ্ছে,সব শহুরে খাবার! এগুলো খেতে তো গ্রামে আসি নি ! মনে মনে অবশ্য খুশিই হয়েছি, আজ মাংস খেতে বড্ড ইচ্ছে করছিল
খাওয়া শেষ!!পেটের কিছুটা অংশ খালি আছে!একটু বিশুদ্ধ বাতাস খাওয়ার জন্যে সেই কাঁটাতারের কাছে গেলাম। বাতাস টার জোর কমে গেছে!
বিকাল ৩টা : ২ ঘণ্টা ধরে পুকুরের ধারে বসে আছি! ফিরে যাওয়ার সময় হয়ে এল, ফিরে আসছি, একটা লোক এগিয়ে আসছে আমার দিকে,কিন্তু হাতে ছুরি কেন ? বর্ডারের কাছে আছি,মেরে কেউ ফেলে রাখলেও জানবার কেউ থাকবে না ! ঘাবড়ানো যাবে না একদম, মনে মনে বলছি নিজেকে! দুজন দুজনের দিকে তাকিয়ে আছি একদৃষ্টিতে ! লোকটা ঠিক আমার সামনে দিয়ে আমাকে অতিক্রম করেই জুতো খুলে ‘দে দৌড়’!!! আশ্চর্য, বড়ই আশ্চর্য !
বিকাল ৪টা :
নিজ বাড়িতে ফেরার সময় হয়ে গেছে। ভাইয়া, আম্মু-আব্বু , দাদা দাদির কাছে বিদায় নিচ্ছে, বিদায়পর্বেরএই আদিক্ষেতা আমার ভালো লাগে না। হয়তবা, চোখ থেকে পানি পড়ছে দাদা দাদির, আবেগের ছড়াছড়ি !! যত্তসব ! তারচেয়ে, গাড়িতে উঠে পরাই ভালো, ভেতরে বসে এসি খাই ! নাহ! বিশুদ্ধ বাতাস উপভোগের পর এসির ঠাণ্ডা তেমন মজা দিচ্ছে না !
গাড়ি ছেড়ে দিল, চারপাশের ধান খেত, আর এক পাশে রেললাইন ,উপর দিয়ে ছুটে চলা রেলগাড়ি , দেখার মত দৃশ্য। ফিরে আসছি, ফিরে পাচ্ছি!
পাচ্ছি তো ?
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৪ রাত ৮:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



