
কসম করে বলছি,আমি কসম করে বলছি--- আমার মাথায় কিছুতেই ঢোকে না, মানুষ এতটা নীচ কি করে হয় ! শুধুমাত্র ১-২ হাজার লাইক বাড়ানোর জন্য কিভাবে একের পর এক মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলা করে ? আরে ভাই (!!) ইসরাইল আর আপনাদের মধ্যে কোন পার্থক্য আছে কি? ইসরাইলিদের যেমন কোন মানবিকতা নেই ঠিক তেমনি আপনাদেরও মানবিকতা একটুও নাই , থাকলে এমন স্পর্শকাতর বিষয় নিয়ে লাইক বাড়ানোর জন্য পোস্ট কক্ষনোই দিতে পারতেন না ! ওরা সরল সোজা মানুষ মারছে, আর আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলছেন !!
এই কথা গুলো বলছি বাশেরকেল্লার আপগ্রেডেট পেজ radiomunna র উদ্দেশে। গতকাল আমার ফ্রেন্ডলিস্টের একজনের শেয়ার করা নিউজ দেখে এই পোস্ট লিখতে বসা, অন্তত কিছু বন্ধুর চোখ যদি খোলা যায় ! অতীতে বাশেরকেল্লা নিয়ে কম কথা হয় নাই, উদ্ভট নিউজ পাবলিশ করে অল্প সময়েই যারা স্পটলাইটে এসেছিল ! কিন্তু এই রেডিওমুন্না আরও এক কাঠি সরেশ,একই সাথে সীমারঅতিক্রম করে গেছে এই পেজ। এর আগেও অমি পিয়ালের শেয়ার করা রেডিওমুন্নার আরেকটি খবর চোখে পড়েছিল, ব্রাজিল জার্সি নিয়ে। ব্রাজিল জার্সিতে নাকি খ্রিষ্টানদের ক্রুশের চিহ্ন আঁকা !! আর গতকালের নিউজটা তো সব সীমা ছাড়ায়ে গেছে, ফিলিস্তিনিদের সাহায্যে নাকি লেবাননের সেনাবাহিনী গাজাতে পৌঁছে গেছে!! মানুষের সেন্টিমেন্ট নিয়ে কি ঘৃণ্য ব্যবসা,লাইক ব্যাবসা !!
এইটা তো গেল পেজের কথা, তারচেয়েও বড় অদ্ভুত লাগে যখন দেখি, এই একবিংশ শতাব্দীতে যখন মানুষের হাতে হাতে স্মার্টফোন আর ফ্রি নেট, তারপরেও মানুষ কি অবলীলায় যাচাইবাছাই না করে অনলাইনপোর্টাল,ফেসবুক পেজের অদ্ভুত নিউজ বিশ্বাস করে ফেলে !!আপনাদের বিবেককে কাজে লাগান,যাচাই করেন খবরের সত্যতা !
এই যে এতগুলো কথা বললাম, তারপরেও আমি জানি, আমার বন্ধুদের মধ্যে ২ জন যেয়ে যদি পেজটা আনলাইক দিয়ে আসে,বিপরীতে ৪ জন যেয়ে লাইক দিয়ে, প্রমোট করে আসবে পেজটাকে! কি অদ্ভুত আমরা, আর আমাদের বিবেক !!
ভাইরা গাজার মানুষের পাশে কেউ দাড়ায়নি। শুধু UAE র খলিফা ২১ মিলিয়ন আর সৌদি প্রধান ৫১ মিলিয়নের মত সাহায্য পাঠিয়েছে, যা এখন কাজে আসার সম্ভাবনা খুবি কম, মানুষ যখন মারা পড়ছে, তখন ত্রান না,দরকার হচ্ছে সামরিক সহযোগিতা,যা ইসরাইলীদের বাধ্য করবে পিছপা হতে!! আর আমরা শুধু পারি মন থেকে দোয়া করতে । প্লিজ #PrayForGaza
লেবানন সাহায্য করবে কিভাবে ?
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




