
আব্বুর সরকারি চাকরির সুবাদে বেশ কিছু জায়গা বদলাতে হয়েছে। রামগড়ের সেই দুর্গম এলাকা থেকে কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্র। চন্দ্রঘোনার লিচুবাগান থেকে কুমিল্লার ঠাকুরপারা ! হাওয়া বদলের সাথে সাথে আমার আমিতেও এসেছে অনেক পরিবর্তন !
ক্লাস ৭ পর্যন্ত মারদাঙ্গা রকমের ঠোঁটকাটা ছিলাম !
সময়ের সাথে সাথে সেই মারদাঙ্গা স্বভাবটা নিজের মধ্যে তালা দিতে শিখেছি। এস.এস.সি – এইচ.এস.সি লাইফে সেরকম কোন ঘটনার সৃষ্টি হয়নি এই স্বভাবের কারনে !
এখনো বন্ধুদের চোখে আঙ্গুল তুলে দেখিয়ে দিই--- আমার কাছে যখন যেটা সঠিক মনে হয় না ।
সর্বশেষ এডিট : ২২ শে জুলাই, ২০১৪ রাত ৯:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




