ভাই কাঁটা রাইফেল দিয়ে গুলি করতেসে !!
এতদিন পর মাঠে খেলতে নেমে এমন কথা শুনলে কেমন লাগে, বলেন ! কান্দিরপার মোড় তখন উৎসব ক্ষেত্র,গুলির উৎসব চলছে সেখানে ! কয়েকজন বলল, ছাত্রলীগের কমিটি গঠন নিয়ে ঝামেলা হয়েছে,এটা নতুন না মোটেও ! এমন টা হরহামেশাই হচ্ছে,তবে প্রায় আধাঘণ্টা ধরে গুলি আর ককটেল বিস্ফোরণ খুব একটা দেখা যায়নি আগে। বিএনপি আর আওয়ামীলীগের মধ্যে কয়েকমাস আগে একপশলা মারামারি হয়েছিল,সেদিন মারামারিটা ভিক্টোরিয়া পর্যন্ত এসেছিল ! এমন কিছু হবে বলে মনে হয় না এবার, কারণ মারামারিটা নিজেদের মধ্যেই ! খেলায় মন দাও, মাহফুজ !
ভাই, সাইফুল ভাইরে তো মাইরা ফেলসে ! লাইভ রেডিও আবার বেজে উঠলো ! জানা গেল, ৩ জন মারা গেছে। আর জিলা স্কুলের এক ছাত্রের বুকে গুলি লেগেছে ! ৩ জন মারা গেছে, ওইটা ব্যাপার না,রাজনীতিতে নামসো, মরতে একদিন হবেই, কিন্তু ওই ছেলেটার দোষ কি, স্কুল ছুটি হয়েছে, বাসায় ফিরছিল। গুলি খেয়ে বাসার বদলে হাসপাতালে যেতে হল !
তারাতারি খেলা শেষ করে, বাসায় ফিরতে হবে। বর্তমানে ঝামেলা হচ্ছে, মারামারি যেই করুক—আপনার দাড়ি আছে, তো বস, পুলিশ আপনাকেই আগে পাকড়াও করবে,আপনি কিছু করেন আর নাই করেন! আমার চেহারাও মাশাল্লাহ সন্দেহজনক !
খেলা শেষ, বাসায় ফিরছি ! সদরে ঢুকে নামাজ টা পড়েই যাই, সময় হয়ে গেছে। অজুখানায় ৩ টা ছেলে বসা। হাতমুখ ধুচ্ছে, বয়সে আমার থেকে ৩-৪ বছরের ছোট ! তাদের কথোপকথন :
১ম জন—শালার ককটেল আর হাতে নিমু না,আরেকটু হইলেই হাত টা গেসিল!
২য় জন—নিতে গেলি কেন ? আমি তো খালি লাঠি রাক্সিলাম
১ম জন—আরে, ‘বড় ভাই’ দিল, মানা করে ক্যামনে !!!
৩য় জন—যাই কস, আজকে খেলা জমসে, ২ টারে পিটাইসি
১ম জন—কয় জন মরসেরে ?
৩য় জন—২-৩ জন মনে হয় !
নামাজ পড়ে,তারাতারি বাসায় ফেরাই ভাল। আজকালকার বড় ভাইরা এই বাচ্চাগুলাদের দিয়ে কাজ করায়,নিজেরা হাত ময়লা করে না। নিজেরা ভাবে থাকে,বড় ভাই হওয়ার ভাব!এদের দেখে,বাচ্চা গুলাও একদিন ‘বড় ভাই’ হওয়ার স্বপ্ন দেখে !আমার একটা বন্ধুও দেখেছিল,হাবিব নাম।কলেজের প্রথম বর্ষে থাকতেই মারা পড়লো ছেলেটা !মনে আছে- বন্ধু বলে,বিচার চেয়ে মানববন্ধন করেছিলাম।যদিও জানতাম,রাজনীতির মাঠে মৃত্যুর বিচার হয় না। হুন্ডা হাকায়ে, কলেজের রাস্তা দিয়ে যায় এসব ‘বড় ভাই’ ,আর হাবিবদের হাতে ককটেল ধরায়ে দেয়,মারা পরে অগণিত হাবিব ! এইসব ‘বড় ভাই’ দের কল্যাণে বলতেই হয়----
বাহ! আমাদের বাচ্চা প্রজন্মের ভবিষ্যৎ উজ্জ্বল !
বাসায় ফিরছি, পুলিশের গাড়ির সাইরেন শোনা যাচ্ছে !
বিকেল ৫ টা বেজে ১ মিনিট
স্থান-- কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এর আশেপাশে ।
সর্বশেষ এডিট : ১১ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




