কী হয়েছে তার
কেন এতো মাতাল পৃথিবী?
কোথায় পেয়েছে এতো মদিরার ভাঁড়ার
কোথায় রেখেছে ঢেকে নিষিদ্ধ নিউক্লিয়ার!
জানে কি গোয়েন্দা কোনো কোথায় রয়েছে তার
গোপন টেরোরিস্ট ক্যাম্প?
সিডর-সুনামী কতো কেড়ে নিলো মানুষের প্রাণ
এখনো জীবিত যারা তাদের ভাগ্যেও কি রয়েছে পরিত্রাণ?
বলে দাও, বলে দাও? আছে যাদের
ক্ষেপণাস্ত্র, টেঙ্কের বহর।
টেরোরিস্ট, নিউক্লিয়ার খুঁজে পেতে
ধ্বংস করো যারা এই ছায়াবিথী, প্রাণের শহর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



