somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু উপগ্রহের জন্য কক্ষপথ লিজ অনুমোদন

০৯ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

PicLuch দেশের প্রথম উপগ্রহ ‘বঙ্গবন্ধু’ উৎক্ষেপণ করতে রাশিয়া থেকে কক্ষপথ লিজ নেওয়ার একটি প্রস্তাব অনুমোদন করেছে সরকার। এ জন্য সরকারকে রাশিয়ার মহাকাশ যোগাযোগের আন্তর্জাতিক সংস্থা ইন্টারস্পুটনিককে দিতে হবে ২৮ মিলিয়ন মার্কিন ডলার।
আজ বুধবার সরকারের ক্রয়সংক্রান্ত কেবিনেট কমিটির (সিসিজিপি) বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। কেবিনেট বিভাগে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। খবর বাসসের।
মন্ত্রিসভা বিভাগের যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, ‘উপগ্রহ “বঙ্গবন্ধু” উৎক্ষেপণ করতে রাশিয়ার ইন্টারস্পুটনিকের কাছ থেকে ১১৯.১ ডিগ্রি পূর্ব দ্রাঘিমা বরাবর কক্ষপথ লিজ নেওয়ার প্রস্তাব সিসিজিপি অনুমোদন করেছে। বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এটি বাস্তবায়ন করছে।’
যুগ্ম সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘কক্ষপথ লিজ নেওয়ার জন্য মোট ব্যয় হবে ২৮ মিলিয়ন মার্কিন ডলার।’ এ বছরের ১৬ সেপ্টেম্বর একনেক ‘বঙ্গবন্ধু উপগ্রহ উৎক্ষেপণ প্রকল্প’ অনুমোদন করে। এতে ব্যয় ধরা হয় ২৯৬৭.৯৫ কোটি টাকা।
২০১৭ সালের জুন মাস নাগাদ বিটিআরসি এই প্রকল্প বাস্তবায়ন করবে। উপগ্রহ উৎক্ষেপণ করা হলে সম্প্রচার ব্যয়ে বৈদেশিক মুদ্রায় প্রতিবছর প্রায় ১১০ থেকে ১২০ কোটি টাকা সাশ্রয় হবে।
একটি উপগ্রহ ছাড়াও এই প্রকল্পের জন্য দুটি আর্থ স্টেশন স্থাপন করা হবে। একটি হবে গাজীপুরের জয়দেবপুরে এবং আরেকটি হবে রাঙামাটির বেতবুনিয়ায়।
উপগ্রহ উৎক্ষেপণে বাংলাদেশকে সহায়তা করবে আমেরিকার প্রতিষ্ঠান স্পেস পার্টনারশিপ ইন্টারন্যাশনাল (এসপিআই)।
টেলিভিশনের বিভিন্ন চ্যানেল, টেলিফোন ও রেডিও সংযোগের জন্য উপগ্রহ ভাড়া হিসেবে বাংলাদেশকে প্রতিবছর ব্যয় করতে হবে প্রায় ১৪ মিলিয়ন মার্কিন ডলার। বিটিআরসি ইন্টারস্পুটনিক-এর কাছ থেকে ১৫ বছর মেয়াদি কক্ষপথটি লিজ নেবে।
বর্তমানে বিশ্বের ৫০টি দেশের নিজস্ব উপগ্রহ রয়েছে। উপমহাদেশে কেবল ভারত ও পাকিস্তানের উপগ্রহ রয়েছে। শ্রীলঙ্কা নিজেদের উপগ্রহ উৎক্ষেপণ প্রক্রিয়ার মাঝামাঝি পর্যায়ে রয়েছে


this is not my writing artical. Source: Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×