somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতে বিশেষ সেল

১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকারি-বেসরকারি ১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতকরণে বিশেষ সেল গঠন করা হয়েছে। এ সেলের নাম দেওয়া হয়েছে 'কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (কিউএসি)'। এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে ৪৫ কোটি টাকা। বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত উচ্চশিক্ষার মানোন্নয়ন প্রকল্প (হেকেপ) থেকে এ অর্থ ব্যয় করা হবে।১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান নিশ্চিতে বিশেষ সেল


আজ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অডিটরিয়ামে ইউজিসি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে এ বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. এ কে আজাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউসিজি সদস্য প্রফেসর ড. মোহাম্মাদ মোহাব্বত খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. নাসরিন আহমেদ এবং ওয়ার্ল্ড ব্যাংকের সিনিয়র অপারেশনস অফিসার ড. মো. মোখলেছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. জাহাঙ্গীর আলম এনডিসি।

কোয়ালিটি অ্যাস্যিউরেন্স ইউনিটের প্রধান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। ইউজিসি সচিব ড. মো. খালেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যে সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় তা হলো- ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়,খুলনা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, স্টামফোর্ড ইউনিভার্সিটি ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।

অনুষ্ঠানে ইউজিসি চেয়ারম্যান প্রধান অতিথির বক্তব্যে বলেন, 'সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রধান চালিকা শক্তি। আর এজন্য প্রয়োজন মানসম্মত শিক্ষা ও গবেষণা। বিশ্ব দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তার সাথে আমাদেরকে এগিয়ে যেতে হলে গুণগত শিক্ষার কোনো বিকল্প নেই।'

পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ডীন ও সিনিয়র প্রফেসর, ইউজিসির উর্ধ্বতন কর্মকর্তা, ওয়ার্ল্ড ব্যাংক ও হেকেপের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×