somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

***ডিমের পুষ্টিগুন নিয়ে কথকতা***

০৭ ই নভেম্বর, ২০১৩ রাত ৩:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিম!আমি অন্তত লোভ সামলাতে পারিনা।সকালে চাই অমলেট,দুপুরে চাই কাঁচা লংকা -পেঁয়াজ ভূনা ডিম,রাতে চাই মামলেট।ডিম ছাড়া আমার পূর্ণ রসনা তৃপ্তি আসেনা।
কিন্তু তারপরও এ নিয়ে চলছে প্রতিনিয়ত গবেষনা।কেউ বলছেন পুষ্টির উত্তম উৎস।কেউবা বলছেন,সমস্যা আছে ,ডিম নাকি কোন ভাবেই পুষ্টির জোগান দাতা নয়!কী জানি বাপু!ডিম ছাড়া আমার চলেইনা।
দেখা যাক এ যাবত কী ভাবনা চলছে ডিম নিয়েঃ
ডিম সবারই খুব পরিচিত এবং প্রিয় একটি খাদ্য। ডিমে দেহের গঠনোপযোগী সব পুষ্টি উপাদানই বিদ্যমান। এ জন্য ডিমকে সর্বোত্কৃষ্ট পুষ্টিগুণে ভরপুর সম্পূর্ণ খাদ্য বা আদর্শ খাদ্য বলা হয়। কারও কারও ধারণা সাদা ডিমে ভিটামিন বেশি। আবার কারও ধারণা লাল ডিমে। এ ধারণা সম্পূর্ণ ভুল। সব ডিমেই সমান ভিটামিন বা পুষ্টি উপাদান বিদ্যমান। ১টা ডিমে ১২.১৪ শতাংশ স্নেহ পদার্থ ও ১০ শতাংশ খনিজ পদার্থ বিদ্যমান, যা একজন মানুষের ১ দিনের জন্য যথেষ্ট। খোসার ওজন সম্পূর্ণ ডিমের ১১ শতাংশ হয়ে থাকে। ১টি ডিমের সাদা অংশের তুলনায় কুসুমের পুষ্টিগুণ বেশি। এতে লৌহ, ফসফরাস, ক্যালসিয়াম, খনিজ পদার্থ, ভিটামিন-এ, থায়ামিন এবং সামান্য পরিমাণে ভিটামিন ডি পাওয়া গেলেও তা নির্ভর করে হাঁস-মুরগির রোদে থাকার ওপর। কথাটা খুব আশ্চর্যজনক হলেও সত্য যে, যেসব হাঁস-মুরগি রোদে বেশি থাকে সেসব হাঁস-মুরগির ডিমে প্রচুর ভিটামিন-এ ও ডি বেশি থাকে। ফলে এসব হাঁস-মুরগির কুসুমের রংও বেশ গাঢ় হয়। পোলট্রি ফার্মের মুরগিগুলো আলো-বাতাস কম পায় বলে এসব মুরগির ডিমের রং খুব হাল্কা হয়। ফার্মের মুরগির খাদ্যে ভিটামিন এ ও ডি যোগ করা সত্ত্বেও কুসুমের রং হালকা থাকে। তবে এসব ডিম থেকে ভিটামিন এ ও ডি ঠিকই পাওয়া যায়। অনেক সময় ক্যারোটিনের অভাবেও কুসুমের রং হালকা হয়। ডিমে উচ্চ জৈবমূল্যের প্রোটিন বিদ্যমান। ডিমে অত্যাবশ্যকীয় সব অ্যামাইনো এসিড পাওয়া যায়,যার ১০০ ভাগই দেহে শোষিত হয়। মুরগির আহারের ওপর ডিমের স্বাদ ও পুষ্টিগুণ নির্ভর করে। রান্নার ফলে সব প্রকারেরই খাদ্য উপাদান একটু হলেও নষ্ট হয়। তবে ডিমের খাদ্য উপাদান বিশেষ নষ্ট হয় না। রান্নার ফলে ডিমে বিদ্যমান থায়ামিন এবং রাইবোফ্ল্যাবিনের সামান্য অংশ নষ্ট হয়। রান্নার সময় খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশ এবং কুসুম যেন জমাট বাঁধে কিন্তু শক্ত হয়ে না যায়। এমন অনেকেই আছেন যারা শখ করে বা বাজি ধরে কাঁচা ডিম খেয়ে ফেলেন। এটা শরীরের জন্য ক্ষতিকর। কারণ কাঁচা ডিমে স্যালমোনেলা নামক ব্যাক্টেরিয়া থাকে যা ডিমকে দূষিত করে। এরূপ ডিম খেলে পেটের নানা প্রকার অসুখ দেখা দিতে পারে।
(তথ্যগুলো নানা মাধ্যম থেকে সংগৃহিত)
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×