somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবাইতো সুখি হতে চায়

১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-পিনাকড্রিম (প্রিন্স এ ওয়াকী)

(শেষ কিস্তি)

পরিসমাপ্তি।।

সারাদিন কত কিছুইতো করলেন।এবার ঘরে ফেরার পালা।সুখি একটা ভাব নিয়ে অধীর প্রত্যাশায় নীড়ে ফিরুন।নিয়ম মেনে পরিষ্কার পরিচ্ছন্নতা শেষে সবার খোঁজ খবর নিন।ভালো মন্দ জিজ্ঞাসা করুন।একটু ঠাট্টা তামাশা, প্রয়োজন বুঝে একটু কঠোর হয়ে শাসনের কথকতা। রাতের খাবার পরিবারের সবার সাথে করার চর্চাটা প্রতিনিয়ত চালিয়ে যাবেন,খেতে খেতে নানান বাৎচিত।
সব শেষে সব গুছিয়ে একান্তে নিজেকে সমর্পণ করুন স্রষ্টার দরবারে।নিজের শুদ্ধতার জন্য ফরিয়াদ জানান স্রষ্টার অভিমুখে, ভুলের জন্য ক্ষমা চান নির্দ্বিধায়, উত্তম ফায়সালা পেশ করুন বিনয়ের সাথে একগ্রতায় নিবিষ্ট মনে। আত্ম-পর্যালোচনা প্রতিদিন। আগামীদিনের কর্ম পরিকল্পনা সাজিয়ে নিজেকে সঁপে দিন নিদ্রা দেবীর আশ্রয়ে।
সব কিছুর জন্যই আমি কৃতজ্ঞ পরম স্রষ্টার উদারতার জন্য।স্রষ্টা যাই কিছু করেন তার সৃষ্টির মঙ্গলের জন্যই করেন।
সারকথাঃ
*সবার সাথে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।
*সব সময় ইতিবাচক থাকুন।
*স্বাস্থ্যকর খাবার খান কিন্তু স্বল্পাহারী।
*পর্যাপ্ত পরিশ্রমী হয়ে উঠুন অর্থাৎ যত ব্যস্ত তত সুস্থতা ও সুখ।
*প্রতিদিন কিছুক্ষণ বিশুদ্ধ প্রকৃতির সান্নিধ্যে থাকুন, দলবদ্ধ হলে সবচেয়ে ভালো।
*নিয়মিতভাবে পরিমিত শরীর চর্চা।
* প্রতিটি নতুন দিনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে উপভোগ করতে শিখুন।
*একাকীত্ব পরিহার করুন(কিন্তু দিনের শেষভাগে কিছুটা সময় নিজের ভেতর ডুব দিন আত্ম-পর্যালোচনায়)।
*হাসুন,হাসিমুখে থাকুন।ঘুনাক্ষরে কাউকে বলতে যাবেননা,না ভাই ভালো নাই।
*নিজেকে অনুপ্রাণিত করুন প্রতিমুহূর্তে।
সুখের সংজ্ঞা আর কতটা সফলতায় রচনা করা যায় বলুনতো?

১৫১৩
০৮ সেপ্টেম্বর ২০২২।
লেখালেখির কারখানার নিজস্ব কক্ষ থেকে।
অ পা

কৈফিয়তঃ
'সবাইতো সুখি হতে চায়' লেখাটির দীর্ঘ কলেবরের জন্য তিনটি কিস্তিতে ভাগ করতে হয়েছে যাতে করে পাঠক বন্ধুদের বিরক্তি না ঘটে। তারপরও কেউ যদি কোনও কারণে বিরক্তবোধ করে থাকেন তার সম্পূর্ণ দায়বোধ আমার। আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী।
সবার মঙ্গল কামনা নিরন্তর।
সবার ভালো হোক।
সবাই ইতিবাচক হয়ে উঠুন।
নিজেকে ভালোবাসতে শিখুন।প্রতিজন মানুষকে ভালোবাসা বিলিয়ে দিন।পৃথিবীর সমস্ত সৃষ্টির প্রতি বন্ধুত্বপূর্ণ সৌহার্দপূর্ণ থাকুন।
নেতিবাচক চিন্তা ভাবনা চেতনা অনুভব কাজকে দৃঢ়তার সাথে না বলুন।
-প্রিন্স এ ওয়াকী
১৩ সেপ্টেম্বর ২০২২।

সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×