somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কথা কইবো নিজের ভাষায় - উচ্চারণ হবে প্রমিত (প্রতিদিন পনেরটি শব্দ শুদ্ধস্বরে)

০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চার
-----
০১ অক্টোবর ২০২২

-পিনাকড্রিম ( প্রিন্স এ ওয়াকী)

আমরা বাঙালি
আমরা বাংলায় কথা বলি
আমরা বাংলায় স্বপ্ন আঁকি
আমরা বাংলায় করি ভাব বিনিময়...

অ- au একটি স্বরধ্বনি
আজকের পনেরটি শব্দ
১)
লিখিতঃ অক্লিষ্ট
উচ্চারিতঃ অ ক্ ক্লি ষ্ টো
২)
লিখিতঃ অক্লেশে
উচ্চারিতঃ অ ক্ ক্লে শে
৩)
লিখিতঃ অক্ষত
উচ্চারিতঃ অ ক্ খ তো
৪)
লিখিতঃ অক্ষয়
উচ্চারিতঃ অ ক্ খ য়্
৫)
লিখিতঃ অক্ষর
উচ্চারিতঃ ও ক্ খো র্
৬)
লিখিতঃ অক্ষাংশ
উচ্চারিতঃ ও ক্ খা ঙ্ শো
৭)
লিখিতঃ অক্ষি
উচ্চারিতঃ ও ক্ খি
৮)
লিখিতঃ অক্ষিগত
উচ্চারিতঃ ও ক্ খি গ তো
৯)
লিখিতঃ অক্ষিপটল ( চোখের ছানি)
উচ্চারিতঃ ও ক্ খি প টো ল্
১০)
লিখিতঃ অক্ষুণ্ণ
উচ্চারিতঃ অ ক্ খু ন্ নো
১১)
লিখিতঃ অখণ্ড (অবিভক্ত)
উচ্চারিতঃ অ খ ণ্ ডো
১২)
লিখিতঃ অখণ্ড্য (অখণ্ডনীয়)
উচ্চারিতঃ অ খো ণ্ ডো
১৩)
লিখিতঃ অখণ্ডিত
উচ্চারিতঃ অ খো ণ্ ডি তো
১৪)
লিখিতঃ অখ্যাত
উচ্চারিতঃ অ ক্ খ্যা তো
১৫)
লিখিতঃ অগত্যা
উচ্চারিতঃ অ গো ত্ তা

পাদটীকাঃ
বিগত বেশ কয়েক বছর বাংলা ভাষাভাষীদের অনেকেই বাংলা ইংলিশ মিলিয়ে একটা ধারা চালু রেখেছে,এমনকি নাটক সিনেমাতে এই ধারাকে বেশ মূল্যায়ন করা হচ্ছে! অনেকেই ধারাটিকে বাংলিশ হিসাবে পরিচিতি দেবার সুযোগ নিচ্ছেন।দোহাই সুপ্রিয় পাঠকবৃন্দ বন্ধুরা আমার এটা মোটেও কাম্য নয়।ভাষার যে একটা নিজস্বতা আছে, সেটা পুরোমাত্রায় মার খেয়ে যায়।একবার ভাবুনতো পাঠ্যবই যদি এভাবে পাঠদান করানো হয়ে থাকে,কেমন লাগবে আপনার? অথবা পুরোপুরি একটা বিষয় বস্তুর আলোচনা পর্যালোচনা যদি বাংলিশে চালিয়ে যাওয়া হয়,তবে কি সেটার গ্রহণযোগ্যতা থাকবে একজন শ্রোতার কাছে?
আবারও একটা বিষয় আমার তরফ থেকে পরিষ্কার করে দিচ্ছি,আমি একেবারেই না বলছিনা,এটা হবেনা,ওটা হবেনা।বিষয়টা সেরকম না মোটেও।বন্ধুদের মাঝে আড্ডায় চলতে পারে মাঝেমধ্যে,হাসি ঠাট্টা-তামাশা হতে পারে, তাই বলে ধারাবাহিক ভুল একটা ব্যাপার প্রশ্রয় দিয়ে গেলে আখেরে ভাষার যে দৈন্যতা দেখা দেবে, সেটা থেকে বেরিয়ে আসতে আমাকে আপনাকে রীতিমতো যুদ্ধ ঘোষণা করতে হবে।
তাই সাধু সাবধান! নিজের পরিশুদ্ধ অস্তিত্বকে বিপন্ন করবেন না,প্রজন্ম কিন্তু আমাদের ক্ষমা করবেনা।এমনিতেই প্রজন্মের অনেক ক্ষোভ,জিজ্ঞাসা আমাদের প্রতি।আমরা কী তার সঠিক জবাবদিহিতা দিতে পারছি?

০১ অক্টোবর ২০২২
লেখালেখির কারখানার নিজস্ব কক্ষ থেকে।
সুখনীড়, ঢাকা।
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০২২ ভোর ৪:৪১
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তারেক রহমানের চীন সফর, অশ্বডিম্ব।

লিখেছেন হাসান কালবৈশাখী, ২৭ শে জুন, ২০২৬ রাত ২:৪৭

বাংলাদেশী মিডিয়া সোসাল মিডিয়াতে তোলপার
তারেক রহমানের চীন সফরে ভারত উদ্বিগ্ন।
এখন তো দেখলাম অশ্বডিম্ব।
কোন অর্থায়ন চুক্তি নেই, নতুন কোন ঋন দিবে না
বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়ে কোন চুক্তি বা মামুলি সমঝোতা... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০



বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩



২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

×