somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভগবানের সহিত কথোপকথন : ৯

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-এই উজ্জ্বল, মসৃণ চৌকাকার বস্তুটি কী?

আগাইয়া দেয়া আই প্যাড দেখিয়া ভগবান ভ্রু কুঞ্চিত করিয়া প্রশ্ন করিলেন।

-প্রভু ইহা আই প্যাড। আপনার প্রাগৈতিহাসিক অর্চনা উপাচারে তো ঘৃত, ধুম্র, ফলাদি আর অগ্নিজল ছাড়া আর কিছুর সুপারিশ করেন নাই, তাই আর কিছুর খোঁজ খবর পাইবেন কীভাবে? আমাকে ধর্ম প্রচারের দায়িত্ব দিতেন, দেখিতেন আজিকে স্বর্গালোকে টি ভি, ডিস, কম্পিউটার সবই থাকিত।

- তুই ধর্ম প্রচার করিবি?

-হ্যাঁ প্রভু, নতুন পদ্ধতিতে। শুধু আপনার সাহায্য দরকার।

-কী সাহায্য।
আই প্যাডে ফেসবুক অ্যাপ্লিকেশন খুলিয়া ভগবানকে দেখাইতে থাকিলাম।

-ইহা ফেসবুক। আপনার ভক্তকুল প্রার্থনা স্থলের চাইতে এই স্থানেই বেশী সময় ক্ষেপন করিয়া থাকে। তাই ধর্মের প্রচার চলিবে ফেসবুকে।

-কীভাবে?

-আপনার একটি ফেসবুক আকাউন্ট খুলিয়াছি, আর আপনাকে আমার ক্লোজ ফ্রেন্ড হিসাবে অ্যাড করিয়াছি।

- ইহাতে কী হইবে?

-আপনাকে ট্যাগ করিয়া আমি এখন নোট লিখিতে থাকিব। আপনি শুধু লাইক মারিবেন।

-তুই ছাই পাশ যাহা লিখিবি তাহাতেই আমি লাইক মারিব?

-প্রভু, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদুর। আপনার ধর্মগ্রন্থের বাহিরে কিছুই লিখিব না। বিশ্বাস করুন।

-শুনি কী লিখিবি?

-লিখিব, এই পৃথিবী তুচ্ছ, সকলি মায়া, অনন্ত শান্তি আছে স্বর্গালোকে, সেই স্বর্গালোকে প্রবেশ করিতে হইলে সত্য জ্ঞান অর্জন করিতে হইবে। এই সত্য জ্ঞান আছে আপনার কাছে, তাই খামোখা ইহলোকে জ্ঞান চর্চা না করিয়া ধ্যানস্থ হইয়া আপনার নৈকট্য অর্জন করিয়া সত্য জ্ঞানের আলোক প্রাপ্ত হইতে হইবে।

-আহা, আহা। তোর প্রতিভায় আমি মুগ্ধ।

- প্রভু, “প” আদ্যক্ষর যুক্ত তিনটি বিষয় চাপাইয়া রাখা যায়না, ইহার মধ্যে প্রথমটি প্রতিভা।

-আর কী বলিবি?

-প্রভু, আপনাকে প্রীত করিবার আরও কয়েকটি শর্টকাটের কথা বলিব।

-যেমন?

- যেমন বলিব, ধর্মদ্রোহীদের কোতল করিতে, বিধর্মীদের উপাসনালয় ভাঙ্গিয়া ফেলিতে, বিধর্মীদের সম্পদ লুট করিতে, উহাদের স্ত্রী-কন্যা দিগকে শয্যা সঙ্গী করিতে। মানে আপনার অনুসারী দাবী করা কিছু কিছু মানুষের দৃষ্ট কর্মকাণ্ড আর কি, তবে আরও কিছু লিখিতে হইলে আমাকে কানে কানে বলিয়া দিয়েন প্রভু।

ভগবান খুক খুক করিয়া কাশিয়া উঠিলেন। প্রসঙ্গ পালটাইবার জন্য বলিয়া উঠিলেন।

- ইহা অতি উত্তম ব্যবস্থা। তবে ফেসবুকে আমিও কিছু লিখিব। ভগবান ডগমগ হইয়া বলিলেন।

- খবরদার, ভ্রমেও ওই পথে পা বাড়াইবেন না। এর মধ্যেই ভুল ভাল যা লিখিয়াছেন তাহার মীমাংসা করিতেই আপনার ভক্তকুলের কালঘাম ছুটিয়া যাইতেছে। চন্দ্রকে বলিয়াছেন নক্ষত্র, সর্বোচ্চ পর্বতের নাম বলিয়াছেন মেরু পর্বত, পৃথিবীকে বলিয়াছেন মহাবিশ্বের কেন্দ্র, ভুলের কোন শেষ নাই।

-তোর তো দেখিতেছি আমার জন্য চিন্তারও শেষ নাই।

-প্রভু, “প” আদ্যক্ষর যুক্ত তিনটি বিষয় চাপাইয়া রাখা যায়না, ইহার মধ্যে দ্বিতীয়টি হইতেছে প্রেম। তাই চিন্তা তো হইবেই।

- এই আই প্যাড কীভাবে চালাইতে হয়? দেখাইয়া দে।

-প্রভু আমার এখন যাইতে হইবে। চোখ মুখ বিকৃত করিয়া বলিলাম।

-কেন? ভগবান বিস্মিত হইলেন।

-প্রভু, “প” আদ্যক্ষর যুক্ত তিনটি বিষয় চাপাইয়া রাখা যায়না, ইহার মধ্যে তৃতীয়টি হইতেছে পায়খানা, আর চাপাইয়া রাখিতে পারিতেছিনা প্রভু।
সর্বশেষ এডিট : ১৪ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৫০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×