একটা এক্সপেকটেশন থেকে লিখছি!
আমার খুব কৌতূহল মেট্রো রেলের ব্যাপারে। নতুন একটি উদ্যোগ আর এ ব্যাপারে আগ্রহী হওয়া টাই স্বাভাবিক বৈকি ?
অনেক তথ্য উপাত্ত ঘেটে শেষ আপডেট যা পেলাম তা হল মেট্রো রেল অ্যাক্ট ২০১৪ খসড়া অনুমোদন পেয়েছে।
View this link
তবে ইতিহাস যা বলে এই রেল ২০১৯ নয় ২০২৪ এও ঢাকার পথে চলবে কিনা আমি ভাবছি !কোথায় যেন সেদিন পড়লাম দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নাকি আমাদের মেট্রো রেল এর টেকনোলজি অ্যান্ড লজিস্টিক্সের কনসালটেন্ট হিসেবে সহায়তা করছে।
দিল্লি মেট্রো রেল নিজেরাই প্ল্যান করেছিল ১৯৮৪ সালে যেটার প্রথম দফায় বাস্তবায়ন হয় ২০০২ সালে !!১৮ বছর?? এই অভিজ্ঞতা নিয়ে কনসালটেন্সি করার কনফিডেন্স পায় কিভাবে তারা??
আমেইযিং!!
আনেকেই বলতে পারেন আপনার এতো মাথা ব্যথা কেন??
না ভাই, আমার মাথা ব্যথা না,আমি পরিবর্তনে বিশ্বাসী !
এই লিঙ্কটা থেকে জানার আনেক কিছুই আছে বিশের অন্যান্য দেশের মেট্রো রেলের ব্যাপারে।
View this link
পরিবর্তন মানেই যে মোটা অঙ্কের বাজেট, বড় রকমের ইনভেস্টমেন্ট সবসময় তা নয়।
আমি এটুকুই আশা রাখব আমাদের মেট্রো রেল নিরাপদ,পরিচ্ছন্ন,সময়ানুবর্তী এবং প্রযুক্তিগত ভাবে উন্নত হবে।
হঠাত একদিন ব্রেকিং নিউজে দেখতে হবেনা কোন এক কিশোরীর ধর্ষণের সংবাদ,অথবা বাইরে থেকে ঢিল ছুঁড়ে ছুঁড়ার কারনে প্রকৌশলীর মৃত্যুর মতো কোন ঘটনা।স্মার্ট কার্ডে পে করতে গিয়ে শুনতে হবেনা "সার, মেশিনটা ডিস্টাব আসে,আপ্নি ভাংতি দেন"।
মানুশের বর্জ্য আর ডীম কলার খোসা দেখে সন্তানকে বলতে হবেনা "বাবা সাবধানে হাট নাহ্লে পিছলে যাবে"
শুনতে চাইনা ভন্ডো ফকীরের হেঁড়ে গলায় গান কিংবা ঝিকঝিক দাঁতের মাজন আর কোন এক জোশটি মধু বিক্রেতার বিরক্তিকর প্যানপ্যান !!
জানি খুব বেশী এক্সপেক্ট করে ফেলছি, কি আর করা??কম পয়সায় ভালো থাকতে কে না চায়??
জাতি হিসেবে বাঙ্গালি সবসময়ই অপ্টিমিস্ট!!
অল্পতে সন্তুষ্ট, অলস জাতি।কথাগুলো কাউকে কটাক্ষ করে বলা নয়, যে দেশে জনগণের ভোটের অধিকার নেই তারা যতটা পরিশ্রমী,দক্ষ আর শিক্ষিত, সচেতন হোক না কেনো জনগণের মূল্য এক পয়সাও না !!
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৪ বিকাল ৩:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




