somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন শ্রোতার মন্তব্য!!

০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট বেলার রেডিও শোনার অভ্যাস টা আজও যায়নি।
তখন একটা রেডিও স্টেশন মাতিয়ে রাখত তার অজস্র শ্রোতাদের।
আজকের রেডিও স্টেশন গুলো আমার কাছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কোলাহলের মতই শোনায়।তবুও শুনি, সুযোগ পেলে।

বেশ কিছুদিন আগে আরজেদের বাঙলা উচ্চারন নিয়ে ব্যাপক সমালোচনার পর উচ্চারন এবং শব্দ চয়ন নিয়ে অনেক স্টেশন ভালো কাজ করেছেন,অনুষ্ঠানের মান ো বেরেছে কিছুটা। ধন্যবাদ জানাই তাদের।

সত্যি বলতে,আমার প্রিয় রেডিও চ্যানেল এর তালিকায় আজ ও বাংলাদেশ বেতার (১০৩ দশমিক ২ এফ এম) আর বিবিসি নিউজ এর বাংলা খবর। অফিস যাবার পথে গাড়িতে রোজ শুনি , নিজের ভেতর কেমন যেন একটা স্বজাতি বোধ কাজ করে। তাদের বাংলা ভাষার উপর খুব ভালো দখল টাই এর প্রধান কারন।

আমার জানা মতে ১০ টি রেডিও স্টেশন অন এয়ার আছে,প্রতি দু ঘণ্টায় একটা করে প্রোগ্রাম চলছে দারুন কাটতি প্রোগ্রামগুলোর ,কিন্তু দুঃখের বিষয় কপি পেস্ট এর এ জামানায় কোন কিছুই ইউনিক থাকবেনা ।

অনেকেই হাসাতে চায় বিভিন্ন বাচনভঙ্গি আর আঞ্ছলিক ভাষার ব্যবহার করে তবে শ্রোতা হিসেবে আপনার বা আমার মন্তব্য তাদের নিষ্প্রয়োজন বৈকি। তবে আমার মতে এতোগুলো রেডিও স্টেশন থাকাই নিষ্প্রয়োজন। কোন জিনিসের সহজ লভ্যতা যখন বেড়ে যায় তার গুণগত মান রক্ষা করাটাও তখন চ্যালেঞ্জ হয়ে পড়ে। এই যেমন ধরুন,লাভ গুরু কিংবা তোতা মিয়াঁরা প্রত্যেক চ্যানেলে যেভাবে ভিড় জমাচ্ছেন, ভালো ভাষা না হোক ভালোবাসার উপর চর্চাটা বেশ ভালই চলছে আমাদের।তাদের জনপ্রিয়তা এতই বেশি আমার মনে হয় রাজনীতিতে নামার ভালো একটা প্র্যাকটিস দুই একজন চালিয়ে যাচ্ছেন রেডিও স্টেশন এর এই প্লাটফর্ম কে কাজে লাগিয়ে।যতটা পারসনালাইজড করা যায় তারা করছে অথচ কোনই নতুনত্ব নেই।

এত্তসব সমালোচনার পর ও এমন শ্রোতা ও আছেন যিনি কথা বলার জন্য রাত জেগে ১০০০ বার ফোন করার ট্রাই করেন, এক রাতে১০০০ এস এম এস পাঠান তার প্রিয় আরজের কাছে, হেড ফোন কানে গুঁজে প্রিয় অনুষ্ঠান শুনতে শুনতে কখন বা ঘুমিয়ে পড়েন নিজেও জানেন না।


যে পথ দেখায় সে বরাবরই এগিয়ে থাকে আর
বাংলাদেশ বেতার আছে বলেই হয়তো আজ অসংখ্য রেডিও চ্যানেলের ভিড়ে তাকে বড্ড আপন মনে হয়।

সর্বশেষ এডিট : ০৫ ই জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×