পারিবারিক সুত্রে আমি বার্সেলোনা এবং আর্জেন্টিনার বিশাল একজন ফ্যান, খেলোয়ার বলতে মেরাডোনার পরম্পনায় আসা মেসি আর এখন ক্রিস্টিয়ানো রোনাল্ড। সারারাত জেগে বাবার সাথে আর্জেন্টিনা ও ব্রাজিল এর প্রতিটা খেলা দেখবার ও চিল্লাচিল্লি করবার অনুমতি থাকতো।
কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে খেলার জগতে বিশ্বের সবচেয়ে বড় আসর ফিফা ওয়ার্ল্ড কাপ ২০১৪। আন্তর্জাতিক অঙ্গন বিবেচনায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও ফুটবলের জনপ্রিয়তা দেখে সহজেই আচ করা যায় যে বিশ্বের কাছে এই খেলাটা কতটা ক্রেজি টাইপ।
ফুটবলের এক একজন বিশ্ব সেরা তারকার নাম বলতেই কত হাজার হাজার লক্ষ কোটি মানুষ পাগল ও উন্মাদ, প্রিয় দলটির খেলা মানেই দুনিয়া একদিকে আর আমার খেলা আরেকদিকে, অনেকেই এই প্রিয় খেলোয়ারকে দেবতার আসনে বসিয়েছেন অকপটে যাদের খানিকটা স্পর্শ তাদের উন্মাদ ও দিকহারা হবার জন্যে যথেষ্ট।
ইউটুবের এর কল্যানে ফুটবলের ক্রেজি ফ্যানগুলোর উন্মাদনা দেখতে পারেন, দেখতে পারেন যে তারা সবকিছু ছেড়ে-ছুড়ে দিয়ে কিভাবে মানুষরুপি এই জগৎখ্যাত মানুষদের জন্যে "যা খুশি তাই" করতে প্রস্তুত , প্রস্তুত উলঙ্গ হয়ে খ্যাতি অর্জন করতে কিংবা প্রস্তুত প্রকৃত স্রষ্ঠাকে সরিয়ে প্রভু/দেবতা/আমাদের আইডল নামে ভুষিত করে দিতে।
আর আমাদের মনে রাখতে হবে সেই অমর বাণী :
‘হাশরের ময়দানে মানুষ তার সাথেই থাকবে সে যাকে ভালবাসে’ - রাসূল (সা

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


