আজকে দুপুরে প্রতিদিনকার মত মা জানতে চাইলেন "কি খেয়েছি" , ফাইজলামি করে বললাম "চিপস" আর তাতেই বুঝলাম ওপারের মানুষটি কিছু না বলে গুমটি মেরে চুপ হয়ে গেলেন, পরে বুঝলাম তিনি কাদছেন। আজকে যতবার তিনি খাবেন আমার জন্যে কাদবেন, ঘুমানোর আগে আমার জন্যে দোআ করতে থাকবেন। আব্বু জানতে পারলে আমার কন্ঠ না শোনা পর্যন্ত অস্থিরতার মধ্যে থাকবেন.......
- আমাকে দেশে সাধারণত টাকা পাঠাতে হয়না। আজকে তাও নিষেধ করা সত্বেও ছোটবোনের খরচের জন্য কিছু টাকা পাঠালাম, আর টাকাগুলো দেখে আমার আম্মা কেদেছে
আমার বাবার খুব সরল একটা উক্তি :- "আমি শুধু প্রতিদিন তোমার একটু কন্ঠ শুনতে চাই , যখন পারো , কয়েক সেকেন্ড এর জন্যে হলেও কথা বলো, কল দিলে কল ধরো " !
আজ সাড়ে চারবছর আমি দেশের বাইরে, প্রতিবার দেখছি আমার প্রতি তাদের ভালবাসা বেড়েছে , কমেনি একমুহুর্তের জন্যেও ... প্রতি রাতে আজও তারা আমার জন্যে দোআ করে ঘুমাতে যান আলহামদুলিল্লাহ। আজ তাদের দোওয়ার বরকতেই আমি এতদূর।
ইয়া বিশ্ব জাহানের প্রতিপালক,
তুমি জানো, জগতের সকল ঋণ শোধ করলেও তাদের ঋণ শোধ করা অসম্ভব, আমাদের পিতামাতাকে উভয় জামানায় অধিকহারে সম্মানিত করো !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



