ভার্চুয়াল প্রেম নাকি নিষিদ্ধ কথন?
১৫ ই জুন, ২০০৮ রাত ৮:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কসম করে বলতে পারি
তুমি আমার!
কথাটি তুমিই আমাকে
প্রথম বলেছিলে।
তারপর একসঙ্গে পথচলা
চোখে চোখে কথা বলা,
রমনায়, রেস্তোরায়,
বৃষ্টি ভেজা রিকসায়
পাশাপাশি বসেও
তুমি ছিলে অস্পৃশ্য ।
আমার স্বপ্নের খুব কাছাকাছি
দুরে নও-হাত বাড়ালেই
স্পর্শানুভূতি।
উহু! বুকে কাঁপন ধরে।
কিন্তু এতো কাছে থেকেও
তুমি ছিলে
আমার স্পর্শের বাইরে।
অথচ তোমাকে নিয়ে
আমি গড়েছি কল্পছায়া।
সেই ছায়ায়,
প্রতিরাতে আমি তোমার
ভেজা চুলে মুখ লুকাতাম,
তোমার চোখের সাগরে
নিজেকে হারাতাম।
তোমার উষ্ণ ঠোঁটের ছোঁয়ায়
আমিও হয়ে যেতাম উষ্ণ।
তোমার বুকের সুউচ্চ চূড়ায়
আমার দু'হাতের খেলা
চলতো অবিরাম।
তোমার তলপেটের মসৃন
রানওয়েতে আমি চালাতাম
শব্দহীন কনকর্ড বিমান।
তোমার সু-গভীর গুহায়
সাতার কাটতে কাটতে
আমি হয়ে যেতাম ক্লান্ত।
তারপর ঘুম, শুধু ঘুম।
তোমাকে জড়িয়ে ধরে
গভীর ঘুমে স্বপ্ন খেলা।
ছন্নছাড়া স্বপ্ন আমার
একরত্তি সুখ কামনায়
মোহাচ্ছন্ন হয়ে আমি
ভেসে চলেছি সাগর মোহনায়।
এখন তুমি ভেনাস হয়ে
খেলা করছো ঈশ্বরের বেডরুমে।
আমার প্রেম অতদুর যাবে কী করে?
বিঃ দ্রঃ
পুরনো কবিতা নতুন করে দিলাম।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো...
...বাকিটুকু পড়ুন[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন

Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য তিনিঞ্চি কেন দেশে আসে না জানেন? তার পাসপোর্টই তাকে সে অনুমতি দেয় না। Meghna Alam থেকে প্রাপ্ত এই ছবিতে দেখা যাচ্ছে তার পাসপোর্টে স্পষ্ট...
...বাকিটুকু পড়ুনকিছু স্বপ্ন, কিছু স্মৃতি এবং নানীর বাড়ি

আমি বেশ কিছুদিন ধরে একটি বিশেষ ধরনের স্বপ্ন দেখছি। স্বপ্নের কথায় যাওয়ার আগে কিছু পেছনের গল্প বলা প্রয়োজন।
ক্লাস নাইনে পড়ার সময় থেকে অনার্স...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শেরজা তপন, ০৫ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৭

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা...
...বাকিটুকু পড়ুন