somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরী-1

২৪ শে মে, ২০০৬ ভোর ৪:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাঁশির সুর আমার খুব ভালো লাগে। তাই ছোটবেলা থেকে হরদম চেষ্টা শুরু হলো। পারি আর না পারি একটা বাঁশি নিয়ে সারাদিন ফুঁ-ফাঁ করাই ছিল আমার কাজ। বিরক্তিকর আওয়াজে বাবার পিটুনী থেকেও রেহাই নেই। আম্মু কিন্তু বাঁশির সুর খুব পছন্দ করতো। তাই আমাকে উৎসাহ দিলো চালিয়ে যা। মায়ের উৎসাহে একদিন বাঁশিতে সুর তুললাম। কোনো ওস্তাদ ছিলনা। গাইতে গাইতে গায়েন আর কি। অবশ্য আপনারা সেই সুর শুনলে কানে তুলো দিবেন এটা নিদ্ধিধায় বলতে পারি।
ছোট বেলায় দাদীর মুখে জ্বীন, দৈত্য আর পরীর অনেক গল্প শুনেছি। বড় আপুর কাছে শুনেছি পরীরা নাকি অনেক সুন্দরী। যে রুপ আমাদের পৃথিবীতে কারো নেই। প্রেম শব্দটার সঙ্গে তখন পরিচিত না হলেও সেই ছোটবেলাই পরীর প্রেমে পড়ে গেলাম। মা বলতো রাত-বিরাতে বাঁশি বাজাবিনা। খারাপ বাতাস লাগতে পারে। কিন্তু আম্মু খারাপ বাতাসটা কি? জানতে চাইলেও মা কোনো উত্তর দিতোনা। আপুর কাছে উত্তর পেতাম। অমাবশ্যা রাতে বাঁশির সুরে আকাশ থেকে পরী নেমে আসে। অপেক্ষা করতাম অমাবশ্যার। সেই কাঙ্খিত দিনে আমার প্রেম আমার কাছে আসবে। কিন্তু না, যতই বাঁশি বাজাই পরী আর আসেনা। আম্মু আর আপুর উপর রেগে যেতাম। তোমরা আমাকে ধোকা দিয়েছ। পরী আসেনা কেন? তারা দুজনেই আমার কথা শুনে হাসতো। কারনটা কী জানেন, আমার বাঁশির সুর.................।
পরীর অপেক্ষায় স্কুল জীবন শেষ করে ঢাকায় চলে এলাম। তখন বড় হয়েছি। পরী আসবেনা বুঝতে পারি এখন। কি বোকা, ঢাকাতে কী পরী থাকে? তবুও মাঝে মাঝে ঢাকাতে নিজের রুমে বসেই বাঁশিতে সুর তুলি। যদি পরী আসে!
রুমমেটরা বিরক্ত হয়ে বলে-আর কতো জ্বালাবেন? দয়া করে এবার অন্য জায়গায় রুম দেখুন।
মুখ বুজে হজম করে নিতাম সেসব। আমার পরী বলে কথা। কত রাত দুচোখের পাতা এক করে রেখেছি। যদি স্বপ্নে দেখা দেয় আমার পরী! কিন্তু না পরী আমাকে হতাশ করলো।
না, ভূল বলেছি। আমার পরী আমাকে হতাশ করেনি। পরী আমার বাঁশির সুর শুনতো। কিন্তু লজ্জায় আমার সঙ্গে দেখা করতো না। ঢাকাতে আসার পর অনেকদিন পরী আমার অপেক্ষায় গ্রামে ছিল। কিন্তু আমি গ্রামে যখন যেতাম পরী তখন তার নিজ দেশে চলে যেতো।
প্রতীক্ষার প্রহর ভেঙ্গে পরী অবশেষে দেখা দিয়েছে। তবে আমার সঙ্গে নয়। আমার ছোট ভাইয়ের সঙ্গে। আমার ছোট ভাইটিকে আমি খুব ভালোবাসি। আমার চেয়ে মাত্র 3 বছরের ছোট ও। পরী এখন আমার ছোট ভাইয়ের সঙ্গে প্রেম করতে চায়।
খুব কষ্ট পেলাম!!! আমার পরী আমাকে ভুলে গেছে?
আমার ছোট ভাই পরীকে খুব ভয় পায়। ও কিন্তু পরী একদম অপছন্দ করে। কিভাবে পরী ওর সঙ্গে দেখা করলো জানেন.........................
(চলবে).........................
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
১০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

মাংসের ভুলচুক

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:০৬


বারে কুত্তার চোখ রঙিন
স্বপ্ন দেখে তাই ঘিন ঘিন
তাই দেখে হাড্ডি হাসে
পিন পিন, নাকের পুহান ঘুম
রক্ত হবে সুরেশ এই চুম;
ঐ গুরুজনে কইছে কথা
কুত্তার পেটে ঘি করে ব্যথা
স্বপ্ন তো দেখবেই ভুক... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×