somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরী-2

২৫ শে মে, ২০০৬ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(গত সংখ্যার পর)

(পরী আমার ছোট ভাইয়ের সঙ্গে দেখা করেছে। ও আমাকে বলেছে। গত সংখ্যায় বলেছিলাম কিভাবে পরীর সঙ্গে আমার ছোট ভাইয়ের দেখা হয়েছিল সেটা বলবো। তা পরে বলছি। তার আগে আমার সঙ্গে পরীর সম্পর্কের কথা শুনুন.................)

পরীকে আমি খুবই ভালোবাসি। সেই ছোট্টবেলা থেকে। কিন্তু তাকে আমি কোনোদিন দেখিনি। পরী নাকি আমাকে সবসময় দেখতো। কিন্তু আমার সঙ্গে কোনোদিন দেখা করেনি। কতদিন বাঁশি নিয়ে কেঁদেছি। কিন্তু তাতেও পরীর মন গলেনি। মনের দুঃখে একদিন বাঁশি ভেঙ্গে ফেললাম। দাদী বললো-
'এভাবে বাঁশি ভাঙ্গলে পরী আসবেনা'।
তাহলে কিভাবে আসবে দাদী?_উৎসুক হয়ে দাদীর কাছে জানতে চাইলাম। দাদী তখন বললো- কি বোকা, বাঁশি বাজালে পরী আসবে কেন? বাঁশি তো বাজেনা, বাঁশি কাঁদে!
ছোট্ট ছিলাম বলে কথাটার মর্মার্থ বোধগম্য হলোনা। দাদী তখন বুঝিয়ে বললো_'আমাদের মানুষের মধ্যে কেউ মারা গেলে তার বিয়োগে মানুষ কাঁদে। তেমনি বাঁশঝাড় থেকে বাঁশ কেটে বাঁশি বানানো হয় বলে হারানো স্বজনের খোঁজে বাঁশিরুপী বাঁশ নিজেই কাঁদে'।
দাদীর কথা শুনে মনটা আরো খারাপ হয়ে গেল। কেমন স্বার্থপর মানুষ আমি? অবশ্য স্বার্থপর শব্দটার সঙ্গে তখনো ততটা পরিচিত ছিলাম না। 'তাহলে দাদী আমি কী করবো'? দাদী উত্তর না দিয়েই চলে গেলেন। ভাঙ্গা বাঁশিটা হাতে নিয়ে কয়েক ফোঁটা চোখের জল ফেললাম।
তবুও হতাশ হলামনা। নতুন করে আরেকটি বাঁশি কিনলাম। ততদিনে আমার বাঁশির সুরে আরো পরিবর্তন এসেছে। একদিন গভীর রাতে সঙ্গে ছোট ভাইকে নিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য পরীর খোঁজ। বাঁশিটা আর ছোট ভাই সঙ্গী। রাত তখন 11টার মতো হবে। অন্ধকার রাত ছিল। দুঁজনেই বাড়ীর কাউকে না বলে বেরিয়েছি। বাড়ীর কাছাকাছি থাকলে বাঁশির শব্দ শুনলে বাবা ঘাড় ধরে বাড়িতে নিয়ে পিঠের ছাল তুলে নেবেন-এমন ভয় মনের ভেতর ছিল। তাই গন্তব্য বহুদুর। অন্ধকার রাতে গ্রামে পথচলা সে খুবই কঠিণ। বড় আপু বলেছিল আলোর মধ্যে পরী আসেনা। তাই আমাদের সঙ্গে কোনো আলো ছিল না। আমাদের বাড়ি থেকে মোটমুটি দুরে একটি বটগাছ ছিল। গন্তব্য সেখানটাই। ওখান থেকে বাবার কানে বাঁশির শব্দ যাবেনা। তাছাড়া এতদুর থেকে শুনে বুঝতে পারবেন না কে বাঁশি বাজাচ্ছে।
কিছু দুর যেতেই ঘটতে শুরু করলো বিপত্তি। অন্ধকার রাতে পরীর দেখা পাব এমন আশা যতটুকু ছিল মনে তার চেয়ে বেশী ভীড় করলো ভয়। আবেগ আর ছোট্ট মনের দুরন্তপনা আমাদের দুভাইকে নিয়ে যাচ্ছে বটতলায়। সে এক দূর্বার আকর্ষণ। রাত গভীর হচ্ছে। খুব কাছ থেকে ভয়ংকর কিছু শব্দ শোনা যেতে লাগলো। ছোট্ট ভাইটি ভয়ে আমাকে জড়িয়ে ধরলো।
'ভাইয়া আমি বাড়ি যাবো। আমি আম্মুর কাছে যাবো'_ ছোট্ট ভাইয়ের কান্না জড়ানো কণ্ঠে তাকে সান্তনা দিলাম। এইতো আমরা পোঁছে গেছি। কাছাকাছি যাওয়ার পর যা দেখলাম তাতে আমাকে সান্তনা দেবে কে................................
(চলবে)
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পশ্চিমবঙ্গে বিজেপির জয়: সব কিছু ভেঙে পড়ে

লিখেছেন শ্রাবণধারা, ০৬ ই মে, ২০২৬ দুপুর ২:২৮


"তোমরা যেখানে সাধ চলে যাও - আমি এই বাংলার পারে
র’য়ে যাব; দেখিব কাঁঠালপাতা ঝরিতেছে ভোরের বাতাসে;
দেখিব খয়েরি ডানা শালিখের..."

জীবনানন্দ দাশ ''রূপসী বাংলা'র কবিতাগুলো বরিশালে তাঁর পৈতৃক বাড়িতে বসে লিখেছিলেন। জীবনানন্দের... ...বাকিটুকু পড়ুন

আপার কারণে দিদি হেরেছন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৩:০৩




আপা এপারের হিন্দুদেরকে স্নেহ করতেন তাতে ওপারের হিন্দু খুশী ছিল। আপা ভারতে বেড়াতে গেলে মোদীর আতিথ্যে আপা খুশী। কিন্তু আপার আতিথ্যে দিদি কোন অবদান রাখলেন না। তাতে হিন্দু... ...বাকিটুকু পড়ুন

লেখালিখি হতে পারে আপনার বিক্ষিপ্ত মনকে শান্ত করার খোরাক।

লিখেছেন মাধুকরী মৃণ্ময়, ০৬ ই মে, ২০২৬ বিকাল ৪:২৯

এই যেমন আমি এখন লিখতে বসছি। সর্বশেষ লিখেছি ২০২১ সালে জুলাই এর দিকে। লিখতে গিয়ে আকাশে বাতাসে তাকাচ্ছি, শব্দ, বিষয় খুজছি। কিন্তু পাচ্ছি না। পাচ্ছি যে না , সেইটাই লিখছি।... ...বাকিটুকু পড়ুন

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই মে, ২০২৬ রাত ২:৩৩


নট আউট নোমান ইউটিউব চ্যানেলের ক্রীড়া সাংবাদিক নোমান ভাই একজন খাঁটি দেশপ্রেমিক। বাংলাদেশে এখন আমরা এমন এক পরিস্থিতির মধ্যে বাস করছি যেখানে প্রকৃত দেশপ্রেমিক আর ভুয়া দেশপ্রেমিকের পার্থক্য করা... ...বাকিটুকু পড়ুন

রফিকুল ইসলামের ২য় বিয়ে করার যুক্তি প্রসঙ্গে chatgpt-কে জিজ্ঞেস করে যা পেলাম...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৭ ই মে, ২০২৬ দুপুর ১২:৫০



ইসলামে একাধিক বিয়ে বৈধ, তবে সেটা বড় দায়িত্বের বিষয়। শুধু “বৈধ” হলেই কোনো সিদ্ধান্ত স্বয়ংক্রিয়ভাবে উত্তম বা সবার জন্য উপযুক্ত হয়ে যায় না। Qur'an-এ বহু বিবাহের অনুমতির সাথে ন্যায়বিচারের শর্তও... ...বাকিটুকু পড়ুন

×