somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভোট এবং বনভোজন।। মুহাম্মদ আল ইমরান।

০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভাবছি অন্য কথা।
সরাসরি ভোট নয় পিকনিক হোক।।
ভোটের নামে মারামারি, চুরি ডাকাতি, গুলিবর্ষণ, খুন, গুম, হত্যা হুমকি না দিয়ে একটা বিকল্প ধারায় নির্বাচন করা যায়।।




সেটা আবার ক্যামন?
শুনুন তাহলেঃ-

✅ভোটের দিন প্রত্যেক উপজেলায় পিকনিক হবে।

✅প্রত্যক প্রার্থী তার নির্বাচনী প্রচারের সমস্ত বাজেট পিকনিকের জন্য ব্যয় করবে।

✅ পিকনিক/ভোট চলবে সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

✅ সারা বাংলাদেশে সকল ভোটার ১ মার্কায় ভোট দিবে।।

✅ সবার মার্কা থাকবে ১ টা কিন্তু প্রার্থী কোড ( ফিঙ্গার, চোখের রেটিনা স্ক্যান, আর জন্মসনদ/ ন্যাশনাল আই ডি/ শিক্ষাগত যোগ্যতা/ সম্পদের হিসেব ভেরিফাই করে প্রাপ্ত একটা নাম্বার) থাকবে আলাদা।

✅ সবাই ১ মার্কায় নির্বাচন করবে ফলে দলাদলি বা মারামারির সম্ভাবনা নেই। কারো কোন মিছিল মিটিং, সমাবেশ, পোস্টার ছাপানোর দরকার নেই।

✅সকল প্রার্থী কেন্দ্রে সুস্বাদু সব খাবার রান্না করবে। কেউ চাইলে নিজ এলাকার উন্নয়নের জন্য জনগণকে সাথে নিয়ে উন্নয়ন মূলক কাজ করতে পারে, যেমন রাস্তা ঘাট, পুল ব্রিজ, যাত্রী ছাউনি, স্কুল, এনিথিং সামাজিক কাজ, যার যতো পসিটিভ কাজ থাকবে সে তত নমিনেশন পাবার যোগ্য।

✅ যে যেই কেন্দ্রে ঢুকবে সে সেই কেন্দ্রের পিকনিকের আয়োজকের ভোঁটার। কেন্দ্রে ঢোকার সময় আঙ্গুলের ছাপ দিয়ে ঢুকবে মানে ভোট হাফ হয়ে গেছে, পেটপুরে যখন খেয়ে বের হবে তখন চোখের মনি স্ক্যান করা হবে সাথে খুশি কিনা এর জন্য (হ্যাঁ, না ) দুই টা বাটন থাকবে। সবাই গোপনীয় ভাবে সেটা প্রকাশ করবে।।
৫ টা ( না ) তেঁ একটা মূলভোট কাটা যাবে।।

✅ বিভিন্ন রকমের, মাছ মাংস, ফল- ফলের জুস, শরবত, মিষ্টি জাতীয় খাবার, আচার, বিরিয়ানি, তেহারি, কালা ভুনা, খাসি, রোস্ট, ঝাল ফ্রাই, চিকেন, কাবাব, গ্রিল, দেশি- বিদেশী যতো রকম সুস্বাদু রান্নার আয়োজন করা যায় ততই ভালো। প্রতিযোগিতা থাকবে কোন প্রার্থী কত বেশী আইটেমের খাবার খাওয়াইতে পারে।।

✅নির্বাচন কমিশন সারা দেশের জন্য একটা মার্কা আর উপজেলা অফিসারগন ভোঁটার অনুপাতে ভোট কেন্দ্র সিলেক্ট করে দিবেন।

✅দেশের যে কোন প্রান্ত থেকে যে কেউ ভোট/পিকনিকে অংশ নিতে পারবে। সোজা কথা আমার বাড়ি পটুয়াখালীর কুয়াকাটায়, এখন আমার মনে ধরছে রংপুর এর নেতাকে, তাই আমি রংপুর গিয়ে ভোট দিতে পারবো, তবে শর্ত এই যে, ১ টা স্থায়ী ভোট সমান ৫ টা অথিতি ভোট কাউন্ট হবে এবং ৫০০ এর বেশী অতিথি ভোট কাউন্ট হবে না।।

✅নির্বাচন কমিশন স্থানীয় সুপরিচিত দৃষ্টি প্রতিবন্ধীকে দিয়ে লটারির মাধ্যমে কেন্দ্র / পিকনিকের স্পট নির্বাচন করে দিবেন।।

✅সরকার প্রত্যক কেন্দ্রে পর্যাপ্ত প্রসাশন দিবেন, সকল প্রধান সড়ক, ভোটকেন্দ্র লাইভ টিভিতে প্রকাশ করা হবে।

✅সবাই ফিঙ্গারিং ( আঙ্গুলের ছাপ) এর মাধ্যমে ভোট দেবে।

✅ একই ভোঁটার অন্য কেন্দ্রে ভোট/খাইতে গেলে মেশিন অটো সিগন্যাল দিবে, তাকে আইনের আওতায় আনা হবে।

✅ দিনশেষে কে কত মানুষ খাওয়াইলো বা সমাজের জন্য কি ভালো কাজ করলো সেটার বিবেচনা করে একজন লোককে নির্বাচন করা হবে।।

এভাবে সুন্দর আনন্দঘন পরিবেশে হয়ে যাবে শতাব্দীর শ্রেষ্ঠ নির্বাচন।

তবে সব কথার মূল কথাঃ যেই দেশে শিক্ষা এবং আইন বিলুপ্ত হয়ে যায়, সেই দেশ আর দেশ থাকেনা, অচিরেই রাষ্ট্র কাঠামো ধ্বংস হয়ে যায়। এর ফলে?
উপনিবেশ হতে হয় অন্য কোন রাষ্ট্রের।
আমরা যাচ্ছি কোন দিকে?

ভোট এবং বনভোজন।।
মুহাম্মদ আল ইমরান
১ জানুয়ারি ২০১৯
ঢাকা, বাংলাদেশ।।

সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৯ রাত ২:০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×