somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মতামত প্রকাশের সৌন্দর্য

১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রবাদপ্রতিম পুরুষোত্তম শফিক রেহমান এর প্রতি ইমরান সরকারের সহানুভুতি কে অসম্মান জানিয়ে প্রধানমন্ত্রী পুত্র জয় এর স্ট্যাটাস এর উপর অনেক গুনি জ্ঞানী, এমন কি তাঁর পরোক্ষ হিতৈষী রাও জয়ের সমালোচনা করছেন। তিনি কেন এভাবে প্রতিক্রিয়া জানালেন ,কেন এতে জড়িয়ে পড়ে একটা অস্বস্তির জন্ম দিলেন, তিনি এসব না বললেই পারতেন , ব্লা ব্লা ব্লা । কেউ কেউ এটাকে এমনকি বিনোদন হিসেবে আখ্যা দিলেন। কেউ আরও এগিয়ে গিয়ে তাঁর মা, আমাদের প্রধানমন্ত্রী কেও দুষলেন একই কারনে। এতে হতবাক হবার কিচ্ছু নেই। কারন সোজা,মানুষ যখন তার বলার স্বাধীনতা ভোগ করেন তখন অন্যের বলার উপর করাত চালাতে চান। অতএব যার যা মনে জাগবে তাইই বলবেন এবং আরও বেশি বেশি বলার স্বাধীনতার জন্যে আমাদেরকে মুখর থাকতে হবে, যা দৃশ্যমান অব্যাহত রয়েছে বলে মনে করি । বর্তমানে, শুধু বলার কারনে যদি কাউকে জেলে যেতে হত,তাহলে জেলের আকার আরও দ্বিগুন করলেও কয়েদির ঠাই হতো না । জয় এর প্রতিক্রিয়ায় ফিরে আসি । ওপেন নেস বা মন খুলে মতামত প্রকাশ করা আধুনিক শিক্ষিত মানুষের সৌন্দর্য । তিনি যেই ই হন না কেন । মত প্রকাশ করতে গিয়ে যদি কেউ অপদস্ত হন, এমনকি মৃত্যু ভয়ও থাকে তারপরও আপন মতকে তুলে ধরা থেকে পিছিয়ে থাকেন না একজন মানুষ, যার একমাত্র সহায় তাঁর অন্তরের শক্তি । প্রধানমন্ত্রীর অনেক কথার প্রতিবাদ আমরা হর হামেশাই করে থাকি। তার কারন তিনি সদা সর্বদা মন খুলে তাঁর অভিব্যক্তি প্রকাশ করেন, যার জন্যে আমাদের প্রতিক্রিয়া জানানোর সুযোগ আসে। আর তা যদি না হতো এবং চুপ থেকে তিনি তাঁর আরদ্ধ ইচ্ছা প্রয়োগ করতেন , তাহলে কেমন হতো ? তিনি নির্বিকার নীরব থেকে ২১ শে আগষ্টের মতো ভয়াবহ এপিসোড মানুষকে উপহার দিতে পারেন ,কারন সে ক্ষমতা তাঁর রয়েছে - যেমন ছিল তাঁর প্রতিপক্ষের। কই খালেদা জিয়ার উপর আজ পর্যন্ত একটা মাছিও তো উড়তে পারল না ? জয় বলেছেন যে তিনি ইমরানের উপর 'শ্রদ্ধা হারিয়ে' ফেলেছেন যার মানে দাঁড়ায় - সেই শ্রদ্ধা এদ্দিন তাঁর(জয়ের) মাঝে অটুঠ ছিল । আর ইমরান বললেন কি ? তিনি যা বললেন তার নিরগলিতারথ হল - একজনের বাক স্বাধীনতার পক্ষে বলতে গিয়ে তাঁর(ইমরানের) নিজের বাক স্বাধীনতার উপর আঘাত করছেন জয় । যে মানুষটি র মাঝে ওপেন নেস বা স্পষ্টবাদিতা আছে তিনি হবেন সর্বজনগ্রাহ্য এবং নিরাপদ । আর যিনি চুপ করে আছেন তিনি হতে পারেন মহামানব অথবা সবচেয়ে ভয়ংকর এবং বিচ্ছিন্ন একজন হমিসাইডাল - আমাদের শিক্ষা এবং অভিজ্ঞতা তাই ই নির্দেশ করে । শেষ পর্যন্ত আমরা শুধু মানুষকে চাই, মহামানবকে নয় । অথচ আমরা মানুষের ওপেন নেস কে পছন্দ করি না, আমরা নীরব সুশীল গিরিকে ভালবাসী । তার কারন আমরা কালে কালে প্রতিক্রিয়াশীলতার কাছে জেনে না জেনে নিজেদের সঁপে দিয়ে পরিত্রান পেতে শিখেছি । আমরা যারা ইমরান সরকারের হিতৈষী তারা জয়ের এই ওপেন নেস এর কারনে নিশ্চিত হতে পারি (চাই) যে তাঁর নিরাপত্তায় কোন ব্যতয় হবে না। এমন কি তিনি অন্য গোলার্ধে বসবাস শুরু করলেও । এদ্দিন যেভাবে সরকারের পক্ষ থেকে তাঁকে নিরাপত্তা দেয়া হয়েছে, শ্রদ্ধা অঠুট না থাকলেও সেই নিরাপত্তা যেন অঠুট থাকে। কারন ইমরান ই প্রিয় শাহবাগ কে এ যাবত কাল সদর্থক পন্থায় জাগ্রত রেখেছেন ।
যুদ্ধাপরাধীর বিচার(বিচার না, ফাঁসী) এর দাবী তে গণজাগরণ মঞ্চের অবস্থান যখন তুঙ্গে, তখন সামাজিক মাধ্যমে " সত্য প্রকাশের নির্ভীক সৈনিক" মাহমুদুর রহমানের টেলিফোন আলাপের একটি অডিও ক্লিপ শুনেছিলাম,। সেখানে সদা ক্রোধ সম্পন্ন মি রহমান গণজাগরণ মঞ্চ সংশ্লিষ্ট দের 'শুয়রের বাচ্চা' বলে গালাগালি করছিলেন । জানি না, আর কে কে এই বচনামৃত গলাধকরন করেছিলেন সে সময় । নেটে খুঁজে তা আবার শুনে নিতে পারেন ।
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসরাইলের সাধারণ নির্বাচন।

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:২৯


এখন পর্যন্ত প্রকাশিত এক্সিট পোল অনুযায়ী, কোনো পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন ৬১টি নিশ্চিত করতে পারেনি।
নেতানিয়াহুর ডানপন্থী জোট, প্রায় ৫১–৫২ আসন।
গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোট: প্রায় ৪৯–৫১ আসন... ...বাকিটুকু পড়ুন

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

×