somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জৈন ধর্মের সংক্ষিপ্ত পরিচয়

০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জৈন ধর্মই পৃথিবীর প্রথম অহিংস ধর্ম। 'অহিংসা পরম ধর্ম' - মূলত জৈন ধর্মের ই ভাবাদর্শ । সবাই এটাকে বৌদ্ধ ধর্মের শ্লোগান হিসেবে মনে করে থাকেন । যদিও অহিংসা দুজনেই ধারন করেন, কিন্তু এর কপি রাইট জৈন ধর্মের । জৈন ধর্মের গোড়াপত্তন বৌদ্ধ ধর্মের অনেক আগে। জৈন ধর্মের প্রতিষ্টাতা সর্বশেষ তীর্থঙ্কর মহাবীর বর্ধমান এর জন্ম খ্রি পূর্ব ৫৯৯ । গৌতম বুদ্ধের জন্ম খ্রি পূর্ব ৫২৭ । মহাবীর এর মৃত্যু হয় গৌতম বুদ্ধের জন্মের বছরে । গোড়াতেই মিল অনেক । দুজনই রাজপুত্র ছিলেন, এবং গৃহ ত্যাগ করেন।একজন বারো বছর, অপর জন ছয় বছর কঠিন ধ্যান সাধনা করেন। দুজনই ভারতের একই জায়গায়, একই পথে পরিভ্রমন করেন। পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম জৈন। জৈন মতে, মহাবীর এর আগে থেকেই জৈন ধর্ম ছিল। মহাবীর জৈন ধর্মের ২৪ তম মেসিয়াহ । বুদ্ধ প্রথম দিকে কিছু সময় একজন জৈন সন্যাসী ছিলেন। জৈন মতাদর্শের সাথে বুদ্ধের মতাদর্শের অনেক মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু প্রশ্ন আসে, জৈন ধর্মের মতো এরকম সুন্দর অহিংস একটি ধর্ম কি করে প্রসার পায় নি এবং অনেকটা অদৃশ্য ? অপরদিকে ঠিক একই জায়গায় একই সময়ে জন্ম নেয়া বৌদ্ধ ধর্ম কি করে সারা বিশ্বে এতো প্রসার লাভ ঘটেছে ? এর কারন খুঁজে পাওয়া খুব দুরহ নয় । জৈন'র কড়া নিষেধাজ্ঞা আর বুদ্ধ'র শিথিল নিষেধাজ্ঞা । জৈন'র চরম কৃচ্ছ সাধনা আর বুদ্ধ'র মধ্যম পন্থা । জৈন নীরব , বুদ্ধ সরব । জৈন'র পার্থিব অনাসক্তি চরমে। নিজের শরীর ছাড়া তাঁর আর কিছুই সাথে থাকতে পারে না। জৈন সাধক বস্ত্রহীন, ভিক্ষাপাত্রহীন, হাতের মাঝে খাবার নিয়ে দাঁড়িয়ে খাওয়া , যাতে বেশী যেন খাওয়া না যায়। দিন থাকতেই খাওয়া শেষ । আমিষ খাওয়া নিষিদ্ধ । একজন জৈন'র কঠিন পন্থা ছাড়া অন্যথা নয় । গৌতম বুদ্ধ হয়তো এই অভিজ্ঞতা কে নিয়েছেন। তিনি এর সবটাকেই বাতিল করে দেন। তিনি কোন বিধি নিষেধ কড়াকড়ি রাখলেন না। সব কিছুকে বুদ্ধি বিবেচনা কল্যান অকল্যান সুন্দর অসুন্দর এবং বাস্তবতার উপর ছেড়ে দেন। মতাদর্শের দিক থেকেও সকল কড়াকড়ি বা ফানাটিসিজম থেকে বুদ্ধ বেরিয়ে গেলেন। অপর দিকে জৈন মনে করেন মহাবীর ত্রিকালদর্শী, সর্বজ্ঞ এবং তিনি যা বলেছেন তাই ই চূড়ান্ত , তিনি মেসিয়াহ । বুদ্ধ 'সর্বজ্ঞ' টার্ম টাকে খারিজ করে দেন, নিজের জ্ঞান, ধর্ম , সত্য কোন কিছুই চিরন্তন বা এবসল্যুট নয় বলে ঘোষণা দেন । ইতিহাসে দেখা যায় গৌতম বুদ্ধ'র প্রবল হিউমার বা রসবোধ ছিল । জীবদ্দশায় শিষ্য দের সাথে তাঁর অনেক রসিকতার কাহিনী আছে। সর্বজ্ঞ মহাবীর কে নিয়েও তিনি রসিকতা করেছেন এই বলে যে - প্রায়ান্ধকারে পথ চলতে গিয়ে মহাবীর কুকুরের লেজ এ পা ফেলেন। কুকুর চিৎকার করে উঠার পর ই তিনি বুঝলেন যে কুকুরে লেজে পা দিয়েছেন। তাহলে তিনি সর্বজ্ঞ হলেন কি করে ? জৈন যদি থিসিস হয় এবং বুদ্ধ এন্টি থিসিস । সে হিসেবে জৈন ধর্মের কাছে বৌদ্ধ ধর্মের ঋণ অনস্বীকার্য । শুধু জৈন আর বুদ্ধ নয় । কাছাকাছি ভুখন্ডের ধর্ম মতাদর্শ গুলি আসলেই সামনের টার কাছে পেছনের টা ঋণী । তাই তুলনামুলক খুঁজলে, একই ভুখন্ডের পারস্পরিক ধর্মে একের সাথে অপরের অনেক উপাদানের মিল খুঁজে পাওয়া যায় ।
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৯
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×