মধ্যযুগীয় বর্বরতার শিকার মাদ্রাসা ছাত্রী
২৭ শে অক্টোবর, ২০০৭ রাত ১:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মধ্যযুগীয় বর্বরতার শিকার মাদ্রাসা ছাত্রীর আত্মহনন
দৈনিক ইত্তেফাক
প্রতিবেশী মহিলাদের নির্যাতনের শিকার গরীব মাদ্রাসা ছাত্রী রাবেয়ার আত্মহননের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। গতকাল দুপুরে ওই ছাত্রীর লাশ নিয়ে তার সহপাঠি ও মাদ্রাসার ছাত্র-ছাত্রীরা এ নির্মম ঘটনার বিচারের দাবিতে থানায় অবস্থান নেয়। এ সময় সেখানে উপস্থিত সার্কেল এএসপি দোষীদের দৃষ্টান্তšমূলক শাস্তি প্রদানের আশ্বাস দেয়ার পর লাশ দাফন করা হয়। পুরো ঘটনায় মংলা শহরে বিশেষ করে ছাত্র-ছাত্রী ও অভিভাবক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
হতদরিদ্র দিনমজুর আঃ সালামের কন্যা ও মংলা আলিয়া মাদ্রাসার ৮ম শ্রেণীর ছাত্রী রাবেয়াসহ (১৬) তার অপর দু’বোনকেও সন্ত্রাসী প্রকৃতির মহিলারা তার শরীর ও ¯ক্সর্শকাতর অংগে কামড়িয়ে ক্ষতবিক্ষত করে নির্মম নির্যাতন চালায়। এ ঘটনায় অপমান সহ্য করতে না পেরে ওই ছাত্রী বিষপান করে এবং রাতে হাসপাতালে মারা যায়। বুধবার এ ঘটনায় মংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সুপ্রিয়া সরকার মংলা থানায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করলে পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়।
এদিকে এ ঘটনায় মৃত রাবেয়ার মা হালিমা বাদী হয়ে প্রতিবেশী ওই মহিলাসহ ১০ জনের নামে একটি অভিযোগ দায়ের করে। ওই অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে রাবেয়াকে দিয়ে জোরপূর্বক দেহ ব্যবসা করাতে চেয়ে ব্যর্থ হয়ে এ হামলা চালায়। প্রকাশ:২৬ অক্টোবর ০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
নতুন নকিব, ২০ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:১৮
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২০ শে জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও...
...বাকিটুকু পড়ুন
যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী...
...বাকিটুকু পড়ুন