বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপ শেষে জামায়াতে ইসলামী বাংলাদেশের সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদ দাবি করেন, দেশে কোনও স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী নেই। তার এমন বক্তব্যের ফলেই সম্প্রতি এই বিষয়টি নিয়ে বিতর্ক ফের উষ্কে উঠে। এই বিষয়টি নিয়েই গতকাল একুশে টেলিভিশন একুশের রাত অনুষ্ঠানে তাদের আলোচনা পর্ব শুরু করে। সামিয়া জামানের উপস্থাপনায় আলোচনায় ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান শাহ মোহাম্মদ আব্দুল হান্নান ছাড়াও অংশ নিয়েছিলেন শাহরিয়ার কবির।
আলোচনায় শাহ মোহাম্মদ আব্দুল হান্নান দাবী করেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাজনীতি করার অধিকার থাকলে তা ইসলামী দলেরই রয়েছে। এছাড়া দেশটিতে কোনও যুদ্ধাপরাধীও নেই। কারণ বিচারের আগে কেউ কোনও অবস্থায়ই যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত হয় না। শাহ আব্দুল হান্নান ইসলামী দলগুলোকে সমর্থন করে বলেন, যেভাবে এসব দলকে যুদ্ধাপরাধী ও মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে চিহ্নিত করা হয় তা ঠিক না। এটা অন্যায়। তিনি বলেন, ১৯৭১ সালে দেশে যে ঘটনা ঘটেছিল এটাকে আগে মুক্তিযুদ্ধ না গৃহযুদ্ধ ঠিক করতে হবে। এটা ঠিক না করেই বলবেন যুদ্ধাপররাধী, এটা সঠিক না। তিনি বলেন, ওই যুদ্ধে ৩০ লাখ লোকের প্রাণহানীর কথা বলা হলেও মূলত তার কোনও নথি নেই। এটা শেখ মুজিবুর রহমানের মনগড়া কথা। মূলত তার কথার রেশ ধরেই ওইসময় আন্তর্জাতিক মিডিয়া ফলাও করে এ তথ্যটি প্রচার করে।
অন্যদিকে শাহরিয়ার কবির শাহ আব্দুল হান্নানের বক্তব্যের বিরোধিতা করে বলেছেন, জামায়াতের কিছুসংখ্যক নেতাই দেশের প্রধান যুদ্ধাপরাধী। এছাড়াও তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের মূল ভিত্তিই ছিল একটি ধর্ম নিরপেক্ষ দেশ হিসেবে প্রতিষ্ঠিত হবে। এখন এটা যদি করা না যায় তাহলে পাকিস্তান থেকে তো আর আলাদা হলো না। আর কেনইবা যুদ্ধ করা হলো?
সূত্রঃ অভিজিৎ ভট্টাচার্য, আমাদের সময়, ২৭.১০.২০০৭
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৭ রাত ১২:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


