ধর্ষণের অভিযোগে ৯ বছরের শিশু গ্রেফতার
গাজীপুর প্রতিনিধি
রেপ করার অভিযোগে তোমাকে গ্রেফতার করা হচ্ছেÑ এ ছিল পুলিশের ভাষ্য। কিন্তু তৃতীয় শ্রেণীর ছাত্র মোফাজ্জল হোসেন সুমন জানেই না রেপ কি। কোন অপরাধে তাকে হাতকড়া পরানো হয়েছে বুঝতে না পেরে আদালতের ভিড়ে ভয়-আতঙ্কে ডুকরে কাদছিল গাজীপুর সদরের নাজিমউদ্দিনের নয় বছরের শিশুপুত্রটি।
প্রথম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বুধবার রাতে সুমনকে গ্রেফতার করা হয়। গতকাল তাকে হাতকড়া পরা অবস্থায় গাজীপুর কোর্টে হাজির করলে উৎসুক জনতার ভিড় জমে ওঠে কোর্ট চত্বরে। সুমন শুধু মা-বাবাকে ডেকে ডেকে কাদছিল। কেন তাকে পুলিশ ধরে এনেছে? কি তার অপরাধ? হতবাক মা-বাবা সুমনকে কিছুই বলতে পারেননি।
মামলার অভিযোগে জানা যায়, গত সেপ্টেম্বরে সকাল ১১টার দিকে আতুরী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র সুমন প্রথম শ্রেণীর এক ছাত্রীকে তাদের বাড়ির একটি ঘরে আটকে ধর্ষণ করে। এ ঘটনায় ২২ সেপ্টেম্বর ধর্ষিতার বাবা সাখাওয়াত হোসেন জয়দেবপুর থানায় মামলা [নাম্বার ৬১(১০)০৭] করেন। পুলিশ বুধবার রাতে সুমনকে গ্রেফতার করে গাজীপুর কোর্টে পাঠালে বিচারক তাকে টঙ্গীর কিশোর সংশোধনী কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। এদিকে গ্রামবাসী সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরেই এ মামলা করা হয়েছে
০২.১১.২০০৭
আলোচিত ব্লগ
আহা! নক্ষত্রের পতন! এই ধরাদামের সর্বশ্রেষ্ট খেলোয়াড়ের আজই যেনো ইতি!



আর্জেন্টিনার আরেকটি সোনালী অধ্যায়ের সমাপ্তি হলো আজ। দুই সোনালী যুগের(প্রথমটি ম্যারাডোনার সময়কাল আর দ্বিতীয়টি মেসির সময়কাল) শিরোপা জয়ে সময়ের ব্যবধান ছিলো ৩৬ বছর। দুই সোনালী যুগের... ...বাকিটুকু পড়ুন
খুশু: নামাজের প্রাণ
খুশু: নামাজের প্রাণ
ভূমিকা
নামাজ ইসলামের দ্বিতীয় রুকন এবং মুমিনের জীবনে আল্লাহর সাথে সরাসরি সংযোগের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম। দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ একজন মুসলিমকে বারবার আল্লাহর সামনে দাঁড় করায়, তাকে দুনিয়ার ব্যস্ততা... ...বাকিটুকু পড়ুন
বিশ্বকাপ ২০২৬ঃ গোল্ডেন বল মেসিকে না দেওয়া অন্যায়, অযাচিত ও ভুল সিদ্ধান্ত

ইদানিং, বিশ্ব ফুটবলের ক্যালকুলেশনগুলো কিছুই বুঝতেছি না। উয়েফারও না, ফিফারও।
২০২৪ ইউরোতে টুর্নামেন্টের সেরা পারফরমার ছিল লামিন ইয়ামাল। সবাই ভেবেছিল, সেই ওই টুর্নামেন্টে 'সেরা খেলোয়াড়'-এর পুরষ্কার জিতবে। কিন্তু অবাক করার... ...বাকিটুকু পড়ুন
পুরো বিশ্বকাপ জুড়েই আলোচনার কেন্দ্রে ছিল তৌহিদী জনতা।

ফিফা বিশ্বকাপের রোমাঞ্চে সারা বিশ্ব যখন মেতে ওঠে, তখন আমাদের দেশের একদল মানুষের অতি-উৎসাহ এবং অনভিপ্রেত কর্মকাণ্ড সমাজের একটা বড় অংশকে বিভ্রান্ত ও বিরক্ত করেছে। ফাইনাল ম্যাচের রাতেও... ...বাকিটুকু পড়ুন
চেতনা, ৭১ , পাকিস্তান ঘৃনা ও বাংলাদেশের প্রেক্ষাপট।

যুদ্ধে ক্ষতবিক্ষত বাংলাদেশ ও যুদ্ধবিধ্বস্ত ভিয়েতনাম দুটো দেশের অর্থনৈতিক যাত্রা শুরু হয় প্রায় একই সময়ে কিন্তু তুলনামূলক ভিয়েতনামের চেয়ে বাংলাদেশের অবস্থান অনেক ক্ষেত্রে ভালো ছিল। বাংলাদেশে ছিল অনেক ভারী... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।