somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আধুনিক গবেষনায় দেশের সায়েন্স ও টেকনিক্যাল বিশ্ববিদ্যালয়গুলির দীর্ঘ ব্যর্থতা।মূল কারনটা কোথায়? যোগ্যতা-প্রতিভার অভাব না অন্যকিছু? কিস্তি-১

০৭ ই সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পত্রিকাতে লেখালিখি করেন ।খাবার টেবিলেই কথা হচ্ছিলো পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কারিগরী শিক্ষার মান ও ভবিষ্যৎ নিয়ে। সবার মত তিনিও হতাশ। হতাশা আমারও আছে ,তবে ধরনটা ঠিক আর সকলের মতো নয় সমস্যাটা এখানেই। আমার মূর্খতায় রাগান্বিত হয়ে বলেই ফেললেন যে দেশের শিক্ষার মান যদি এতই ভাল, তবে আজ পর্যন্ত তো শোনা গেলোনা দেশের কোন বিশ্ববিদ্যালয়ের আবিষ্কৃত টেকনোলজি বা সফটওয়্যার সারা বিশ্বকে এই দেশ সর্ম্পকে নতুন করে মুল্যায়ন করতে বাধ্য করেছে বা বর্তমানে করছে ইত্যাদি ইত্যাদি ।

খুব ঢালাও একটা অভিযোগ । হরহামেশাই শোনা যায় বিভিন্ন জায়গায়, ভিন্ন ভিন্ন তরিকায়। মুখবন্ধের জন্য চরম দাওয়াই না হলেও একটা পর্যায় পর্যন্ত আমার মত দূর্বল প্রতিপক্ষকে কনফিউজড্ করে দেয়ার জন্য যথেষ্ট ।যাহোক, মেহ্‌মানকে জ্ঞান বিতরণ আমার দেশের কালচারে কোনদিনও শোভনীয় ছিলোনা, আজও নাই ।সুতরাং মাছের মাথাটা উনার প্লেটে তুলে দিয়ে মূল্যবান বক্তব্য শোনায় মন দিলাম ।

এরপরে অনেকদিন থেকেই সেই প্রশ্নে আলোচনার ইচ্ছা পোষন করে আসছি ।আজ প্রথম কিস্তিটা লিখে ফেললাম।কয়েকটি পর্বে এটা শেষ করার ইচ্ছা আছে।কারন মূলতঃ দুটি ।প্রথমত সময়ের অভাব আর দ্বিতীয়ত খুব লম্বা পোষ্ট পাঠকের ধৈর্যচ্যুতি ঘটায়। তবে সকলের সুচিন্তিত মতামত পেলে মনে হয় আলোচনাটা ফলপ্রসূ হয়ে উঠতে পারে।আর সেই সঙ্গে সকলের সুচিন্তিত মতামতে আমারও অজানা অনেক প্রশ্নের উত্তর মিলবে বলে আশা করি।

বিষয়বস্তু কারিগরী ও নিউটনিয়ান সায়েন্স এর মধ্যে সীমাবদ্ধ রাখা যায়। পরে সময় সুযোগ মতো অন্য পাঠ্য বিষয়সমূহ ঢুকে পড়তে পারে, তবে এখন আপাতত না। আরেকটি কথা, কোন বিষয়ই সমসাময়িক ভূরাজনৈতিক প্রেক্ষাপটের বাইরে নয়, আলোচ্য বিষয়বস্তুতো নয়ই। তারপরেও উদ্দেশ্য থাকবে তৃতীয় বিশ্বের প্রচলিত দলীয় অস্থিরতার (রাজনৈতিক বলা হয়তো ভুল হবে) বাইরে গিয়ে আর কোন কোন মূল বিষয় আমাদের বিশ্ববিদ্যালয় গুলিকে উল্লিখিত বিশ্বমানের আবিষ্কার বা মৌলিক চিন্তা থেকে দূরে ঠেলে রাখছে সেটা অনুধাবনের প্রচেষ্টা। প্রথমে এই চেষ্টার অংশ হিসাবে কিছু বিমূর্ত ধারণাকে আমাদের দৈনন্দিন ধরা-ছোঁয়ার মাঝে বোঝার কসরত করা যাক সংক্ষেপে ।

শিক্ষার মানটা কি?

যে শিক্ষার মান নিয়ে আমাদের প্রতিদিনের আক্ষেপ, সেই শিক্ষার মান টা আসলে কি? ঠিক কি কি বিষয়ের সমাহারে একটা শিক্ষাব্যবস্থা কুলীন হয়ে উঠতে পারে? এই একটি প্রশ্নেই কুতর্কের খাতা খুলে বসা যায়। তবে কুতর্কের খোয়ায়েশ যদি না থাকে তবে এদেশের পরিপ্রক্ষিতে ধরে নেয়া যায় যে একটা যুগপোযোগী সিলেবাশ, খুব অত্যাধুনিক না হলেও বেসিকটা হৃদয়ংগম করার উপোযোগী প্রয়োজণীয় সংখ্যক ল্যাবরেটরী ও অবকাঠামো আর এক ঝাঁক সত্যকার অর্থে সেই বিষয়ে উচ্চশিক্ষিত ও নিবেদিতপ্রাণ শিক্ষক এর প্রধান উপাদান।

বুঝলাম।তবে উচ্চশিক্ষিত শিক্ষক কারা?

যাদের আন্তর্জাতিক জার্নাল বা কম করে হলেও কনফারেন্স প্রসিডিং গুলিতে প্রধান অথর (কোঅথর নয়)হিসাবে বছরে একটি বা দুইটি প্রকাশনা প্রকাশিত হবে।হবে মানে হতে থাকবে। এক দশক বা এক যুগ পূর্বে কোন এক শুভলগনে পিএইচডির সময় দেশে বা দেশের বাইরে তাঁরা কি তাজমহল টা গড়েছিলেন সেটার পূণঃপুণঃ প্রকাশ বড়ই বিরক্তিদায়ক, এতে বর্তমানে শিক্ষার সঙ্গে তাঁদের দীর্ঘদিনের বিচ্ছিন্নতা ও দৈনতাই প্রমাণ করবে।আপটুডেট গবেষনার সংগে জড়িত থাকলে খই ভাজার মতো গুরুত্বপূর্ন কর্মকান্ডের সময় না পাবারই কথা।এতে শিক্ষার্থীই উপকৃত হবে প্রত্যক্ষভাবে।

এ নিয়ে বক্তব্য দীর্ঘ না করি। এইতো গেল মূল বিষয়। উচ্চশিক্ষার জন্য আলোচিত উপাদান গুলি ছাড়া আরকি কিছুই লাগেনা?লাগে।নিঃসন্দেহে লাগে।কিন্তু আপাতত সেগুলি ইমপ্লায়েড বা অনুচ্চারিত মৌলিক প্রয়োজনের ঘরেই রাখলাম । বাঁচতে গেলে যে পানি আর বাতাসের প্রয়োজন সেই রকম অনুচ্চারিত কিছু সত্য। বারেবারে উল্লেখ করলে বেকুব মনে হয়, আলোচনা তার মূল গন্তব্য থেকে বিচ্যুত হয় ।
চলবে-
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

Epstein File-মানবতার কলঙ্ক

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:০৮

গত ৩০ জানুয়ারি Epstein Files এর ৩ মিলিয়নেরও বেশি পৃষ্ঠার নথি, ২,০০০ অধিক ভিডিও এবং ১৮০,০০০টি ছবি প্রকাশিত হয়েছে। আমেরিকা ও ইসরায়েলের সব কুকর্ম ফাঁস করা হয়েছে!
যারা মানবতা, সভ্যতা,... ...বাকিটুকু পড়ুন

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

×