ইরানের বুশায়ার শহরে গন্তব্য! কিন্তু হটাত করে মাঝ সাগরে কম্পানীর মেসেজ যেতে হবে ইরানের আরেক পোর্ট বন্দর আব্বাস। যাই হোক অনেক দিন থেকে এইখানে যাওয়ার ইচ্ছা। জাহাজ ঘাটে পৌছানোর পর ধান্দায় আছি কখন শহরে যাবো। অবশেষে শোর পাস মানে শহরে যাওয়ার ছাড়পত্র পেলাম।
শহর মোটামুটি ছিমছাম গোছালো অনেক উন্নত। এদের উপর আসলে এতো অবরোধ তা এদের শহর দেখলে বুঝা যায় না। রাস্তায় মার্সিডিজ, BMW, হুন্দাইয়ের মতো বিলাসবহুল গাড়ী অহরহর দেখা যায়। তারা নিজেরাও গাড়ী বানায়।
শহরে একটা জিনিস খুব ভালো লাগলো যে সব মেয়েরা মাথায় স্কার্ফ পড়ে। এখানে মেয়েদের যদি মাথার চুল দেখা যায় তবে নাকি পুলিশ এসে বেত্রাঘাত করে তা না হলে থানায় নিয়ে যায়।
এখানে চকলেটের দাম অনেক কম এবং অনেক ভালো। ৩০০/৪০০ টাকায় এক কেজি চকলেট পাওয়া যায়। কার্পেট সহ আরো অনেক কিছু কিনলাম। সোজা কথা পকেটের সব টাকা খরচ করে ফেললাম।
কেনাকাটা শেষে ইরানী খরবুজ(ইরানিয়ান রুটি বিশেষ) ও সাথে কাবাব খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে বসলাম। সাথে আমার আরেক বন্ধু ছিলো। যেই টেবিলে বসেছি সেই টেবিলে এক ইন্ডিয়ান বসেছে আমাদের সামনে। যাই হোক খেতে খেতে লোকের সাথে কথা বলে জানা গেলো সে ইন্ডিয়ান কেরালা প্রদেশের বাসিন্দা! ওই লোক এবার জিজ্ঞাসা করলো আমার দেশ কোনটা? আমি বাংলাদেশ বলতেই এমন ভাব করলো যেনো জীবনেও নাম শুনে নাই। আমি বললাম তুমি কি আসলেই বাংলাদেশ চিনোনা। সে বললো না জীবনেও নাম শুনে নাই। আমি বললাম তুমার প্রতিবেশী দেশের না তুমি জানো না। মনে চাচ্ছিলো হামাজাদারে মাটির তলায় পুইতা ফেলাই। স্পষ্ট বুঝা যাচ্ছে শালায় আমার দেশকে ছোট করার জন্য ভাব নিতেছে!!
আমি বুঝলাম সরাসরি সাইজ দেওয়া যাবে না একটু ঘুরাইয়া ফিরাইয়া সাইজ দিতে হবে। আমি কইলাম চান্দু তুমি কি ক্রিকেট খেলা দেখো। সে কইলো ইন্ডিয়ার রক্তে ক্রিকেট মিশে আছে ক্রিকেট আর তুমি এইটা কি কইলা!! আমি ইন্ডিয়ার সব খেলা দেখি। আমি শুইনা মনে মনে কই চান্দু লাইন মতো আইসা পড়ছো। এইবার আবার জিগাইলাম তুমি কি বিশ্বকাপ দেখো? সে কইলো দেখি মানে কাজকর্ম বাদ দিয়া তবেই দেখি। আমি কই শুনো চান্দু ২০০৭ সালের বিশ্বকাপে ইন্ডিয়া একটা দেশের সাথে হেরে বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই বাদ পড়ছিলো ওই দেশটাই আমার দেশ। হেতে তখন আর কোনো কথা না কইয়া আস্তে কইরা খাবার শেষ করে চইলা গেলো। যাওয়ার সময় বাই পর্যন্ত কইয়া গেলো না। বুঝতে পারলাম চান্দু ভাবতে পারে নাই মাইরটা এমনে দিমু।
অনেকেই দেখি বিদেশ গেলে সবসময় নিজের দেশের খারাপ বর্ণনা দিয়ে দেশকে ছোট করার চেস্টা করে এটা খুব খারাপ। আমি সব সময় দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করি। এটাই আসলে কিন্তু দেশপ্রেম।
পরিশেষে বলতে চাই ভারতীয় দাদাদের মনে কষ্ট দিয়েছি বলে কোনো ভাদার যদি কষ্ট লেগে থাকে তবে আমি খুবই দুঃখিত!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


