somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কে কাকে রামছাগল বানালো?

১৪ ই মে, ২০১৩ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এয়ারফোন লাগিয়ে বসে আছি ধানমন্ডির একটি রেস্তোরায়।
হঠাৎ হুরমুর করে তিনটে মেয়ে ঢুকে পড়ল। কোন টেবিলে বসবে সেটার সিদ্ধান্ত নিতেই যে সময় লাগলো তাতে করে এই সময়ের মধ্যে নির্ঘাত দশ
তলা বিল্ডিং থেকে হেঁটে হেঁটে নামা যাবে। যাই হোক,
সৌভাগ্য অথবা দুর্ভাগ্যক্রমে ওরা আমার
টেবিলের সামনের টেবিলেই বসল।
টুম্পা তুই ওদিকে বস আমি এদিকে বসবো, রিংকী তুই আমার পাশে আয়। বুঝলাম তাদের একজনের নাম টুম্পা আর একজনের নাম রিংকী। অন্যজনের নাম
এখনো পাইনি। টুম্পা হাতে মোবাইল নিয়ে কল দিতে দিতে বসে পড়ল।
: ‘কিরে তোর পাঙ্খা কতদূর?’
জানতে চাইলো রিংকী।
: ‘পাঙ্খা না ছাই, এটা একটা রাম ভোদাই।
একেবারে মালিহার
প্রথমটার মত’। বলল টুম্পা।
: ‘কি? রাতুল? রাতুল অনেক কিউট ছিল’। বলল
মালিহা।
বুঝলাম, অন্য জনের নাম মালিহা।
: কিউট ছিলনা সেটাতো বলিনি। বললাম রাতুল
বোকা ছিল।
: হুম, একটা স্টুপিড।
তিন জনই হাসতে হাসতে লুটোপুটি খাবার
উপক্রম।
: ‘কিরে কিছু
খাবো নাকি বাসি পেটে বসে থাকবো?’
রিংকী গুতো দিল টুম্পাকে।
: ‘খাবিনা কেন? অর্ডার দে’। টুম্পা বলল।
: ‘ঐবারের রাকিবের মত তোর পাঙ্খাও
যদি না আসে তাহলে?’
মালিহার প্রশ্ন।
: ধুরো এটা রাকিবের মত এত ত্যাঁদর না।
এটা একটা কিউট
ভোদাই। উঠতে বললে ওঠে বসতে বললে বসে।
: ‘অকে বস। তাহলে খেতে কোন বাঁধা নেই’।
বলল মালিহা।
: ‘আমি কিছু জানিনা পাঙ্খা সাহেব না এলে বিল
দেবে টুম্পা’।
বলল রিংকী।
হঠাত মেসেজ রিংটোন বেজে উঠলো।
: ‘বলেছিলামনা এটা একটা ভোদাই, ঠিকই
চলে আসবে।
এই যে মেসেজ পাঠিয়েছে, ও এখন পান্থপথে। আর
কয়েক মিনিট
লাগবে। এবার কি খাবি খা’।
এবার
রিংকী জোড়ে জোড়ে ওয়েটারকে ডাকতে শুরু করলো।
দ্রুত ওয়েটার চলে আসলো। তারপর ওয়েটারের সামনেই
তিনজন কি খাবে না খাবে তা নিয়ে রীতিমত
গবেষণা শুরু
করে দিল। ওয়েটার বলল, ম্যাডাম আপনারা সিদ্ধান্ত নিন
কি খাবেন তারপর আমি আসছি। ওয়েটারের কথায়
টুম্পা রীতিমত চোখ গরম করে বলল, দাঁড়ান
হয়ে গেছে। এবার
টুম্পা নিজেই অর্ডার করলো। টুম্পার
দেখা দেখি রিংকী আর
মালিহা ও অর্ডার করলো। এই তিনটে মানুষ
এতগুলো খাবে কিভাবে তা আমি চিন্তা করেও
কোন কুল
কিনারা পাচ্ছিলামনা। যাইহোক ওয়েটার অর্ডার
নিয়ে চলে গেল।
: ‘কিরে তোর পাঙ্খা কতদূর?’
জানতে চাইলো মালিহা।
: ‘দ্যাখ, ও না আসলে কিন্তু আমি এক টাকাও
বিল দেবোনা’।
বলল রিংকী।
: ‘আরে বললামনা ও একটা রাম ভোদাই। ও
না এসে পারবেই
না। তোরা ইচ্ছামত খা’। বলল টুম্পা।
এরমধ্যে খাবার চলে এল। খেতেশুরু করার
আগে কাঁটা চামচ
দিয়ে যোদ্ধাদের তলোয়ার বানিয়ে ইচ্ছা মতন
যুদ্ধ করে নিল
তিনজন। বেশ হাসির রোল পড়ে গেল। আশপাশের
লোকজন
তাদের দিকে তাকালো। সেদিকে তেমন গুরুত্ব
দিলনা টুম্পা,
রিংকী আর মালিহা।
আমি এয়ারফোন খুলে উঠে পরলাম। রেস্টুরেন্ট
থেকে বাইরে বের হলাম। সামনের রাইফেল স্কয়ার
ধরে হাঁটতে লাগলাম। কিছুদুর যাবার পরে কি যেন
ভেবে আবার
ফিরে গেলাম রেস্টুরেন্টে।
কাউন্টারে গিয়ে জানতে চাইলাম ১৩ নাম্বার টেবিলের বিল কত?
ম্যানেজার বলল, ৫৬০০ টাকা।

বিলটা দেবো কি দেবোনা সেটা ভাববার জন্য ১০ সেকেন্ড সময় নিলাম। তারপর ভাবলাম গত তিন মাস
ধরে যে মেয়েটা আমাকে শুধুমাত্র একটা রামভোদাই

ভেবেছে তাকে আজ রামভোদাই বানানোর
সুযোগটা হাতছাড়া করি কিভাবে?
ম্যানেজারকে ধন্যবাদ
দিয়ে বাইরে বেড়িয়ে পড়লাম।

Courtesy: আপেল
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মোল্লাতন্ত্র ধর্ষণ-হত্যা ও নারীর প্রতি সহিংসতা বন্ধের সমাধান নয়, বরং তা বৃদ্ধির একটি কারণ

লিখেছেন শ্রাবণধারা, ২১ শে মে, ২০২৬ সকাল ৮:৪২


সাত বছর বয়সের ছোট্ট শিশু রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যার ঘটনার সমাধান হিসেবে, মোল্লাতন্ত্রের মুখপাত্র আহমাদুল্লাহ হুজুর পুরাতন এক ফতোয়া নিয়ে হাজির হয়েছেন। এইসব নৃশঃসতার মাত্রা কমিয়ে আনার একমাত্র... ...বাকিটুকু পড়ুন

বেজন্মা

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২১ শে মে, ২০২৬ সকাল ১১:৪১


হু বেজন্মা কথা শুনার পর
আমি বিরক্ত মনে করতাম
কিন্তু বেজন্মা কথাটা সত্যই
স্রোতের মতো প্রমান হচ্ছে-
খুন ধর্ষণ করার পশুত্বকে
বলে ওঠে বেজন্মা ক্যান্সার;
ক্যান্সারের শেষপরিণতি মৃত্যু
তেমনী বেজন্মার হোক মৃত্যু-
চাই না এই বেজন্মাদের বাসস্থান
আসুন রুখে... ...বাকিটুকু পড়ুন

ভালো থাকো ছোট্ট মা এই অনিরাপদ শহরে

লিখেছেন সামিয়া, ২১ শে মে, ২০২৬ দুপুর ১:৫৫




মাঝে মাঝেই মনে হয়, পৃথিবীতে আমি যদি সত্যি কাউকে নিঃশর্ত ভালোবেসে থাকি, তবে সে আমার মেয়ে।
ওকে প্রথমবার কোলে নেয়ার দিনটার কথা আমাকে আবেগ প্রবণ করে তোলে ছোট্ট একটা উষ্ণ... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্র কেন রামিসাদের রক্ষা করতে ব্যর্থ?

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২১ শে মে, ২০২৬ বিকাল ৩:১০


সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামো, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং সামগ্রিক নাগরিক নিরাপত্তা নিয়ে যে গভীর ও দমবন্ধ করা উদ্বেগ তৈরি হয়েছে, তা কোনো কাল্পনিক ভীতি বা বিচ্ছিন্ন অনুভূতির বহিঃপ্রকাশ নয়।... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসার শিশু আবদুল্লাহর হত্যার বিচার কি হবে?

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে মে, ২০২৬ রাত ২:০৯


একটা ১০ বছরের বাচ্চা, যে মাত্র একদিন আগে ফোনে মায়ের কাছে ২৫০ টাকার চকলেট খাওয়ার আবদার করেছিল, সে হুট করে বাথরুমের ভেণ্টলেটরে ঝুলে আত্মহত্যা করতে পারে এই গল্প... ...বাকিটুকু পড়ুন

×