এত সুন্দর তুমি!
এই যেন স্বর্গ থেকে নেমে এসেছ
পৃথিবীতে জোছনা ছড়াতে
তোমার এক ফালি হাসিই যথেষ্ট।
তোমার গোলাপী রঙ্গের ঠোঁট বাঁকা হাসিতে
উস্মতা ছড়িয়ে দিয়েছ এই ভুবন॥
আমি তোমার দিকে ছেয়ে থাকি
কবিত্ব জেগে উঠে নিরবে
নিভৃত তোমার হাসি মাখা মুখ-
হৃদয় স্পন্দনে আমি অভিভূত হই
যেন স্বপ্নে ভ্রমেছি একবার
বহু সাধনার’ স্বর্গের উদ্যানে
সেখানেই তোমার দেখা হলো॥
রেশমী চুলগুলু কানের পাশে এলিয়ে দিয়ে
দু’হাত জড়ো করে, নিরবে
এক দৃষ্টিতে আমার দিকে চেয়ে থাকো
এ’চেয়ে থাকার যেন শেষ নেই।
আমি কল্পনায় ভাসি,
কোনো এক মহা-সমুদ্রের বুকে
আমার প্রাণ নিঃশ্বেস হয়ে যাবে
তবু তোমাকে দেখা শেষ হবে না॥
পৃথিবীর সব সৃষ্টিই সুন্দর
তার চেয়ে সুন্দর সৃষ্টি দেখেছি তোমাকে
যেন স্বর্গ থেকে ফেরা অনন্যা।
লাখো তরুণীর মাঝে তুমি একজন
সেই তুমি আমার হৃদয়-প্রাণ॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


