এক
আজ ঈদের দিনের বৈশিষ্ট্য
ডোন্ট মাইন্ড, ফ্রী চলো একদিন
পেমিক-প্রেমিকা অথবা অন্যকেহ
কোথায় বেড়াবে, কার সাথে
ঈদের দিন বলে জবাবদিহিতা নেই॥
দুই
ওপাড়ার রাসেলের সাথে একদিন
কথা বলার পরিণতি-কষে এক চড়
খেতে হলো বাবার হাতে।
আজ ঈদের দিন। দূরের এক ভাই
নিজামের সাথে হাত ধরাধরি
হাসাহাসির গল্প বাবার নজর কাড়ে না
হয়তো ঈদের দিন বলে দেখেও দেখে না॥
তিন
বাড়ির মেয়ে সুন্দরী বলে চিন্তা সবার
কোনো ছেলে যদি প্রেম করে অফার
মান-ইজ্জত বড় কথা ভাবে গাঁয়ের লোকে
লাবন্য’র কথা হলে ছেলেদের সাথে
লোকেরা ইঁদুরের মত উঁতি দেয়
কি যেনো কথা হয় ছেলে-মেয়েত॥
চার
আজ ঈদের দিন খর দুপরে
কত ছেলে-মেয়ে কথা হয়। কার সাথে?
এত খবর রাখে কি আর গাঁয়ের লোকে।
ডোন্ট মাইন্ড বলে সবার জন্য
ঈদের দিনটা ফ্রী থাকে॥

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


