এসেছে ঈদের দিন
হাসতে হাসতে বৃষ্টিরা এসেছে
ঈদের আনন্দে পৃথিবীকে ভালোবাসতে,
সূর্যের কিরণ রুদ্রালয় হেরি
বৃষ্টিরা এনেছে হিমের বাণী।
কি উদ্দেশ্য এতে-এত কি জানি?
নীতির অমিল
আগে ঈদের দিনে রোদেরা হাসত
ঝিলিক-মিলিক ঝলাৎ সুরে
চিরয়ারত এই নীতিতে বৃষ্টিরা
হারাতো অস্তিত্বের নিশানা।
তাই ঈদের দিনে বৃষ্টিরা আসতো না।
বৃষ্টির প্রার্থণা
আজ বৃষ্টির কি সে’ প্রার্থণা
হে প্রভু, স্রষ্টা তুমি সবার
তোমার কাছে প্রার্থণা তাই
পৃথিবীর মানুষ যাবে ঈদগাহে
আমরা কোথায় যাই?
ঈদগাহে যদি পাই স্থান
প্রার্থণায় লুটাতে পারি জান।
প্রার্থণা মঞ্জুর
প্রার্থণা মঞ্জুর হলো আরশে আল্লার
মানুষের সাথে বৃষ্টি এক আনন্দে...
এক সাথে প্রার্থনায় শির লুটাবে
প্রভাতে ও সন্ধায়-কোনোটিতে নয়,
প্রর্থনা হবে প্রভুর শানে
যখন মুমিনেরা যাবে ঈদগায়।
বৃথা আতঙ্ক
দুর্জনের সঙ্গতায় সঙ্গিণ হয়েছে ধরা
আলোর ভুবনে হাসছে আঁধার’
বৃষ্টির আতঙ্কে বেদনায় মগ্ন হয়ে
মুসল্লিরা করে আর্তণাদ।
শেষ কথা
জায়নামাজ হাতে মুসল্লিরা ছুটেছে ঈদগাহে
কেউ ধরেছে নামাজের নিয়ত-
বৃষ্টিরা দল বেঁধে নেমেছে তখন
হাসতে হাসতে ঈদের পৃথিবীতে।
কেউ কেউ ভালো বলে, বলে না কেউ
প্রভুর থেকে এসেছে পরীক্ষা-বলে শান্তির বাণী
কারো মনে খেলেছে বিরক্তির ঢেউ।
বিঃদ্রঃ- চাঁদপুর ফরিদগঞ্জে বৃষ্টির মধ্য দিয়ে হাজার হাজার মানুষ একত্রে ঈদের নামাজ পড়েছি। বিষয়টিকে কেন্দ্র করেই আমার এই কবিতা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


