আকাশে কোটি নক্ষত্রকে আমি তারুন্য বলবো,
যেখানে শুধু সত্যের আলোর বিচ্ছোরণ ঘটে।
ন্যয়গুলো প্রতিবাদী হয়, প্রতিফলিত হয়
তারুন্যের বাঁধনে।
সেখানে তারুণ্যের জাগরণ মানেই ন্যয়ের বিস্ফোরণ,
আমি সেই তারুণ্যের কথা বলছি।
যারা জীবন দিতে গিয়ে মরণ কাছে টেনে নেয়
তারুণ্য সেটা নয়, দূর্জয়ে বেঁচে থাকার তাকিদে
দেশ প্রেমে আবদ্ধ হয়, সেই তারুণ্যে
দেশ বাঁচার আশির্বাদ।
প্রত্যেকটি মূহুর্ত যুদ্ধ নিয়ে বেঁচে তাকা নয়,
শান্তির প্রাচীর তৈরী করে যারা
আমি সেই তারুণ্যের কথা বলছি।
রাতের আঁধারে যে বাঁধনে যে বিভিষীকা তৈরী হয়
তার মাঝে শান্তির মোহনা ছড়ায়-
যে সম্বৃদ্ধির আভাস ফুটে, সপ্তালোকে
কোটি নক্ষত্রের আলোক বর্ষ, আলোর চিরন্তনী
তার মাঝে রয়েছে তারুণ্য, যে জেগে উঠে,
হাজার বছরের পৃথিবীকে জাগরিত করে
আমি সেই তারুণ্যের কথা বলছি।
২৩.০২.২০১৩ ইং
রাত-০৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


