somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক সকালের আরতি

১২ ই জুলাই, ২০১৪ দুপুর ২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সব প্রেমিক পুরুষের মত আমি আমার ভালবাসাকে কত ভাবেই না চেয়েছি সাজাতে। কত রুপেই না দেখেছি তোমাকে। চালতা ফুলের মালাকে ভেবেছি পৃথীবির শ্রেষ্ঠ অলংকার----যেদিন দেখলাম তোমাকে প্রভাতফেরির স্নিগ্ধ সাদা শাড়ীতে। আমি কোনদিন দেখিনি স্নান শেষে নদী হতে কোমল পদক্ষেপে ঘরে ফেরা ভিজা চুলের কোন নারীকে। কিন্তু আমি খুব করে বুঝি কানু পাগলের বাঁশীটায় সুর দিয়ে যেত আসলে যমুনায় যাওয়া রাধা। কেননা চুলে সাপের মত বেণী করে কিংবা বাতাসে উড়াতে উড়াতে যখন যেতে তুমি আমার জানালার সামনে দিয়ে তখন আমার বুকের মাঝে বেজে উঠতো একটা চিনচিনে ব্যাথার ছলাৎ সূর। যে ব্যাথার সূরটা তোমাকে শুনাবো বলে সেদিন বুকের মাঝে জড়িয়ে ধরেছিলাম তোমায় ফোল্ডার স্ট্রীটের হুড তোলা রিকশায়। 'পটা বাউল' গলা ফাটিয়ে যতই বলুক কানু বদমাইশ--- দোষটা কিন্তু বেশীই ছিল রাধার উথালপাথাল রুপের। খুব ম্লান মনে হত আল্‌ মাসুমের আল্পনা কিংবা শফিকুলের তুলির আঁচড়--- যখোন তুমি হেটে হেটে একে যেতে যত তোমার পায়ের ছাপ।
কত নামেই না ডাকে সবাই তাদের ভালবাসাকে। 'চন্দনা আমার চন্দনা' কিংবা রবীন্দ্র কাব্যের নায়িকার মত পবিত্র সুন্দরী 'রমা'। অথচ তোমার কোন নামই দিতে পারিনি আমি। যত রুপেই তোমকে ভাবিনা কেন, যত নামেই তোমাকে ডাকিনা কেন তা যেন অসম্পুর্নই থেকে যায়। নন্দীদের বাগান হতে চুরি করে আনা গন্ধরাজ ফুল কতদিন ফেলে দিয়েছি পুকুরের জলে। অথচ কত যত্নেনা রেখেছি ছাদের কার্নিশে। যেই তুমি সামনে এসেছো মনে হয়েছে তোমাকে কি মানায় এই তুচ্ছো একটা ফুলে, যাও তোমাকে দিলাম শরতের সমস্ত আকাশ। সেই আকাশ সমান আমার ভালবাসার সাম্রাজ্যকে সাজিয়ে গুছিয়ে তোমাকে রাণী করে বসিয়েছিলাম সেদিনের সেই শিশুতলার উৎসবে। শিশুতলার বন্ধু বকুল-রাসেল-রিনেট- শিলা কিংবা ধুমধাম স্মার্ট পলাশেরা সমৃদ্ধ করেছিল আমাদের ভালবাসাকে তাদের অনুচ্চারিত ইন্ধনে। কি চমৎকার উপস্থাপন তোমার ভালবাসা প্রকাশের! প্রথম দিনেই তুমি নিয়ে নিলে শিশুতলার জবরদখল, যখন তুমি ব্যাগ হতে একে একে সবাইকে চকলেট দিয়ে আমার সামনে ধরলে হৃদয়ের মত টকটকে লাল একটা গোল্ডলীফের প্যাকেট। এখোনো স্পষ্ট---- সেদিন নিজেকে মনে হয়েছিল মহান কমরেড চে'র মত এক গর্বিত পূরুষ। খুব করে আমি বুঝেছিলাম সেদিন--- তুমি কখোনই হতে দিবেনা বৃদ্ধি লাশকাটা মোড়ের হতাশার পরিধি; কিছুতেই ঘটবেনা আমার জীবনে শ্যামা পরিহাসে সাচ্চু পাগলের নষ্টো যন্ত্রনার পুনরাবৃত্তি।
শিল্পী হোটেলের নিরব আলাপন, অষ্টোব্যাঞ্জনের মন্থর সন্ধ্যা কিংবা বন্ধুর জুয়ার আসর হতে নিয়ে আসা টাকায় হাতিরপুলের সেই সরগরম আড্ডা --- সেই সব দিনের আবীর লাগানো স্মৃতিগুলো যখন উল্টিয়ে দেখি তখন দৃঢ় হই আরো ভালবাসার বিশ্বাসবোধে। একটি দিবসের ভালবাসায়, একটি দুটি নামের মাঝে বেধে ফেলা সংসারি ভালবাসা নয় আমাদের ভালবাসা। তুমিতো আমার বুনো শিমল। যার উপরে শক্ত খোলস, ভিতরে নরম তুলোর মত ভালবাসা। তাই আমি কখনই ভয় পাইনা ডুবে মরার কোন নষ্টো নদীর মোহনায়।
ভাল থেকো আমার বেহুলা রাণী, ভালথেকো আমার শাকচুন্নি-পেত্নী রাণী।
ভাল থেকো ঘুটে কুড়ানী, ভাল থেকো আমার শ্যামা পাখি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×