পাবলিক হেলথ্ এর সবুজ ঘাসের ধুসর সংলাপ
টালিপাড়ার প্রশান্ত গলি আর ম্যাটস এর বারান্দা
লাশকাটা মোড়ের যত ধুলিময় স্বপ্ন সন্ধ্যায়
বড্ড আক্ষেপ, উদাষিনতা আর কষ্টো যন্ত্রনায়
অভিমানের সেই নির্লিপ্ত উচ্চারন------------
"সেই তুমি হলুদ পাখি আবার এলে
আমার আঙ্গিনায়, কুল খেতে"------
নির্লোভ নিথর কিছু আঙ্গুলের ফাঁক গলে
পড়ে যাওয়া-- প্রত্যাখাত শিউলী আর বকুলের সৌরভ,
দেওয়ালে আর রাজপথের আল্পনার আড়ালে লুকানো
অনুচ্চারিত সংলাপের নাম কষ্টের যত লোনা নীল উৎসব।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



