somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নয় বছরের শিশুকে ২২ বছরের যুবক বানিয়ে অভিযোগপত্র

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নয় বছরের শিশুকে ২২ বছরের যুবক বানিয়ে আদালতে অভিযোগপত্র দাখিল করেছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর থানার পুলিশের উপপরিদর্শক শেখ আবদুল্লাহ। এই অপরাধে গতকাল বৃহস্পতিবার কিশোরগঞ্জের আমল গ্রহণকারী বিচারিক হাকিম মো. আয়েজ উদ্দিন আগামী ১১ অক্টোবর শেখ আবদুল্লাহকে সশরীরে হাজির হওয়ার এই নির্দেশ দিয়েছেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ৮ জুন কিশোরগঞ্জ শহরের নগুয়ার মোড় এলাকায় মৃত আ. শহিদের ছেলে মো. মতিউর রহমান একই এলাকার রাজু, সেন্টু ও কাইয়ুমের বিরুদ্ধে চুরি করার চেষ্টার অভিযোগ এনে কিশোরগঞ্জ থানায় একটি মামলা করেন। এ মামলার এজাহারে কাইয়ুম, পিতা কুদ্দুস, সাং নগুয়া বাসস্ট্যান্ড, থানা ও জেলা কিশোরগঞ্জের নাম থাকলেও তার বয়স উল্লেখ ছিল না। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা শেখ আবদুল্লাহ অভিযোগপত্রে কাইয়ুমের বয়স ২২ উল্লেখ করেন। ১৪ জুন কাইয়ুম আদালতে হাজির হয়ে তার জন্মনিবন্ধন সনদসহ জামিন প্রার্থনা করে। জন্মনিবন্ধনে তার জন্মতারিখ ২০০২ সালের ৫ ফেব্রুয়ারি। জন্মনিবন্ধন অনুযায়ী ঘটনার সময় তার প্রকৃত বয়স ছিল নয় বছর। এ বিষয়ে বিচারিক হাকিম ২৮ জুলাই নির্ধারিত তারিখে মামলার শুনানিতে বিচারক বিব্রতবোধ করে আদেশপত্রে লেখেন বিচারকাজকে বিব্রত করা হয়েছে এবং সঠিকভাবে মামলাটি তদন্ত করা হয়নি। এ ব্যাপারে আদেশে কারণ দর্শাতে বলা হয়।
এ খবর জানতে পেরে গতকাল মামলার তদন্তকারী কর্মকর্তা মামলাটি অধিকতর তদন্তের আবেদন জানিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদন পাওয়ার পর আদালত তাঁকে ১১ অক্টোবর সশরীরে আদালতে হাজির হয়ে কারণ দর্শাতে নির্দেশ দেন।
শিশুটির বাবা কদ্দুস মিয়া সাংবাদিকদের জানান, তাঁর শিশুপুত্রের প্রকৃত বয়স নয় বছর। ছেলেকে মামলার আসামি করায় তিনি অবাক হয়েছেন। গরিব মানুষ, তাই কোনো কিছু করার সামর্থ্য নেই তাঁর।
এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক শেখ আবদুল্লাহ মুঠোফোনে বলেন, ‘একটি হত্যা মামলার সাক্ষ্য দিয়ে ঢাকা থেকে ফিরছি। এ ব্যাপারে এই মুহূর্তে কথা বলা বা কোনো বক্তব্য দিতে পারছি না।’
মামলার আইনজীবী আবদুস ছালাম জানান, পুলিশ যথাযথ তদন্ত না করায় বিচারপ্রার্থী জনগণ প্রায়ই বিভিন্ন মামলায় অযথা হয়রানির শিকার হচ্ছেন।
মানবাধিকার আইনজীবী জেসমিন আরা রোজী জানান, নয় বছরের শিশুকে মামলার আসামি করে অভিযোগপত্র দায়ের করা সম্পূর্ণ মানবাধিকার পরিপন্থী। কারণ, চুরির অপরাধও নয়। চুরির চেষ্টার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। নয় বছরের শিশুকে কীভাবে ২২ বছরের যুবক বানানো হলো, তা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া উচিত। কারণ, আইও পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×