somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেকের রাজনীতির শিকড় উৎপাটন করা যাবে না: ফখরুল

০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানের রাজনীতির শেকড় অনেক গভীরে। এটা উৎপাটন করা এত সহজ নয়। তিনি অভিযোগ করেন, ক্যামেরা ট্রায়ালের মাধ্যমে একুশে আগস্ট মামলায় সাজা দিয়ে তারেক রহমানকে নির্বাচন থেকে দূরে রাখতে চায় সরকার।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তির তৃতীয় বার্ষিকী উপলক্ষে বিএনপি এ আলোচনা সভার আয়োজন করে।
মির্জা আলমগীর অভিযোগ করেন, এক-এগারোর সময় সবচেয়ে বেশি প্রচারিত একটি বাংলা ও একটি ইংরেজি দৈনিকে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে। অথচ তাঁর নামে দায়ের করা দুর্নীতির একটি মামলাও প্রমাণ করতে পারেনি সরকার। এই পত্রিকা দুটি আজও তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা সংবাদ ছেপেছে।
মির্জা ফখরুল বলেন, এখন একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় মুফতি হান্নানকে দিয়ে মিথ্যা সাক্ষ্য আদায় করে তারেকের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। তারেক রহমান বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন ধারা সৃষ্টি করেছিলেন। দেশকে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির দিকে এগিয়ে নিয়েছিলেন।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, খালেদা জিয়া একজন বিচারপতির দুর্নীতির কথা বলায় তাঁকে ক্ষমা চাইতে বলা হচ্ছে। অথচ ক্ষমা আহ্বানকারীরা নিজেদের দিকে তাকিয়ে দেখছেন না। তিনি বলেন, ‘আপনারা জাতির সঙ্গে যা করছেন সে জন্য কি ক্ষমা চেয়েছেন? আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি এই সরকারের সঙ্গে ভারতের সুসম্পর্ক রয়েছে। এতই যদি সুসম্পর্ক, তাহলে আমরা ব্যর্থ হলাম কেন?’
আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, নজরুল ইসলাম খান ও মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মুস্তাহিদুর রহমান প্রমুখ বক্তব্য দেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×