somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের প্রতিজ্ঞা

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়েরা যুদ্ধ করে জন্মের নেবার আগে থেকে । মাতৃ গর্ভে থাকা অবস্থায় , মেয়ে ভ্রনটি নষ্ট করার পরিকল্পনা চলতে থাকে । সেই অবস্থা থেকে কোনও ভাবে বেঁচে এসে এই সুন্দর পৃথিবীর স্পর্শ পেলেও অনেক বাবা - মায়ের আদর মাখা স্পর্শ পায় না অনেক মেয়ে সন্তান । কখনো কখনো পৃথিবীর বুকে প্রথম শ্বাস - প্রশ্বাস নেবার শুরু থেকে অনেকটা সময় ধরে হাসপাতালের নার্সের বুকে অজানা জগতে সময় গুনতে থাকে একটি মলিন স্নেহের হাত এসে বুকে জড়িয়ে ধরে আনন্দের এক দীর্ঘ শ্বাস ফেলবে তার বাবা । কিন্তু অপেক্ষার প্রহর শেষ হয় না। জীবন যুদ্ধ শুর হয়ে গেলো নিজের অজান্তেই আজ এই মুহূর্ত থেকেই । মেয়ে সন্তানের জন্য কে বা কারা দায়ী সেটা নিয়ে কন্যা সন্তানের মা কে প্রতিটা সময় কতো কটু কথা শুনানো হচ্ছে , কেউ কেউ সৃষ্টিকর্তা কেও ছেড়ে কথা বলতে দ্বিধা করছে না। কন্যা সন্তান নিয়ে বাড়িতে আসার সাথে সাথে বাবা - মা কে ভাবতে হয় " মেয়েটি কালো হয়েছে , হায় হায় এখন কি হবে? বিয়ের সময় বিশাল যৌতুকের চাহিদা থাকবে পাত্রের পক্ষ থেকে । " আর " সুন্দর হলে , মেয়ের কৈশর শেষ হবার সাথে সাথে বিয়ে দিয়ে দেওয়াটাই শ্রেয় । " কেন এই ভয় বলতে পারেন ?

তারপর , যৌবন এলো মানেই মেয়েটির চরিত্রের উপর যা ইচ্ছে তাই মতকথা শুরু । এখানেই শেষ নয় , একটি মেয়ে কিভাবে খেলো , কি ভাবে দাঁড়ালো , কেমন করে বসলো , কাপর বা পোশাক কি রকম পরলো । মেয়েদের জন্য এই সমাজ নয় , এই সমাজের জন্য মেয়েরা তৈরি ।

রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একজন বলে উঠল " মালটা দেখেছিস " এখানে দোষটি কার ? প্রেম করলো " আরে সাংঘাতিক বাজে মেয়ে বুঝলি , প্রেম করে বেড়াচ্ছে । এর সাথে প্রেম করা সম্ভব কিন্তু সংসার করা সম্ভব নয় " । বিয়ের পর মেয়েরা অত্যাচারিত হয় " দোষ টা আসলে মেয়েটির অবশ্যই ছিল , এক হাতে তালি বাজে না ।" বর মারা গেলো " মরবেই তো , সারা দিন সাজ গোচ , টাকা পয়সা নিয়ে পরে থাকলে স্বামীর সেবা কে করবে শুনি ।"

এগুলো গেলো আমাদের সমাজের টিপিকাল মানুষের , প্রতিবেশী ও পরিবারের কিছু কথা মাত্র ।

আরো রয়েছে - ১ মানসিক - পাশবিক অত্যাচার ( রাস্তায় বের হলেই ) । ২ ধর্ষণ । ৩ আপহরন । ৪ ধর্মীয় দিক থেকে আঘাত । ...
Victim সব সময় মেয়েরাই হয় , মেয়ে জাতি নির্যাতিত হচ্ছে আর নির্যাতন করছে পুরুষ ।

আমরা খুব সচেতন, সোচ্চার বা প্রতিবাদী কোন নাগরিক না। আমাদের প্রয়োজন আত্মার শুদ্ধতা । আমাদের আশে পাশে , চারিদিকে যে সকল সভ্য ,ভালো মূল্যবোধ নিয়ে পুরুষ মানুষ গুলো নিজেদের খুঁটি গেঁথে দাঁড়িয়ে রয়েছেন , হ্যাঁ ! তোমাদেরকেই বলছি , "বাবা , ভাই , বন্ধু তোমাদের হাতেই শতকরা বেশির ভাগ শক্তি দিয়ে দেওয়া হয়েছে সমাজকে সুন্দর করে গড়ে তোলার জন্য । তোমারা তোমাদের জাতি ভাইদের কে বুঝাও । অন্যায় কি , খারাব কি , ভালো কি , মন্দ কি । আমরা নারী জাতি তোমাদের দিকে তাকিয়ে আছি একই সাথে সমাজ কে গরবো বলে। একই সাথে পৃথিবীকে সাজাবো বলে । হাতে হাত রেখে এক পথের যাত্রী হবার শক্তি আমাদেরও রয়েছে । একটু সুযোগ করে দাও । তোমাদের পথের কাঁটা নয় ফুল হয়ে সুবাস ছড়াবো এটা আমাদের প্রতিজ্ঞা ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×