প্রবোধ কুমার সান্যাল
২৯ শে অক্টোবর, ২০১১ দুপুর ২:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সাহিত্যিক-সাংবাদিক ও পরিব্রাজক প্রবোধ কুমার সান্যাল ১৯০৫ খ্রিস্টাব্দের ৭ জুলাই কলকাতার চরবাগানে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার আদিনিবাস ফরিদপুরে। তার সাহিত্যিক ছদ্মনাম ‘কীর্তনীয়া’। চার বছর বয়সে পিতৃহীন হয়ে তিনি মাতুলালয়ে বাল্য ও কৈশোর অতিবাহিত করেন। ১৯৪১ সালে কলকাতা থেকে প্রকাশিত যুগান্তরের রোববারের সাহিত্য সাময়িকী সম্পাদক হিসেবে তিনি কর্মরত ছিলেন। স্বদেশ পত্রিকার সম্পাদক থাকাকালে একবার রাষ্ট্রদ্রোহের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। বিজলি এবং পদাতিক পত্রিকাও তিনি সম্পাদনা করতেন। ভ্রমণপিয়াসী এই সাহিত্যিক হিমালয়ের অনেক দুর্গম পথ পাড়ি দিয়েছিলেন। এছাড়া বিভিন্ন মহাদেশে ভ্রমণের ঋদ্ধ অভিজ্ঞতা ফুটে ওঠে তার লেখনীতে। তার ভ্রমণসাহিত্য মহাপ্রস্থানের পথে, রাশিয়ার ডায়েরি, দেবতাত্মা হিমালয় বিশ্বসাহিত্যকে সমৃদ্ধ করেছে। ১৯৬০ সালে তিনি কলকাতায় হিমালয় অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। মূলত কল্লোল যুগের সাহিত্যিক হিসেবেই পরিচিত প্রবোধ কুমার। তিনি একাধিক পুরস্কার লাভ করেন সাহিত্য প্রতিভার স্বীকৃতিস্বরূপ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মুনতাসির, ০৩ রা আগস্ট, ২০২৬ সকাল ৮:১১

আমরা প্রায়ই বলি, অমুক এভারেস্ট জয় করেছেন, তমুক কে-টু জয় করেছেন, অমুক অন্নপূর্ণা জয় করেছেন। শব্দটি এতটাই প্রচলিত যে আমরা আর ভাবিই না—আসলে কি পাহাড়কে জয় করা যায়?
আমার...
...বাকিটুকু পড়ুন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ওয়েবসাইটের প্রচার দেখা যাচ্ছে, যেখানে প্রথম আলোর আদলে তৈরি একটি ডিজাইন ব্যবহার করে উচ্চ মুনাফার বিনিয়োগের প্রলোভন দেখানো হচ্ছে। এমনকি তৃতীয় মাত্রা অনুষ্ঠানের ফটোকার্ড...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন
জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।...
...বাকিটুকু পড়ুন